আইপিএল ২০২৪-এ প্রতিটি দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটাররা

৪. শিখর ধওয়ান (পঞ্জাব সুপার কিংস)

Shikhar Dhawan
Shikhar Dhawan. (Photo Source : BCCI/IPL)

আইপিএলের মঞ্চে অন্যতম সফল ক্রিকেটারের নাম শিখর ধওয়ান। ৩৮ বর্ষীয় এই তারকা ক্রিকেটার আশন্ন আইপিএলের মঞ্চে পঞ্জাব কিংস শিবিরের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। ২০২২ সাল থেকে পঞ্জাব কিংস শিবিরের অধিনায়কের দায়িত্ব উঠেছে শিখর ধওয়ানের কাঁধে। এবারও পঞ্জাব কিংস সেই শিখর ধওয়ানের ওপরই ভরসা রাখতে চলেছে। এখনও আইপিএলের মঞ্চে সফল ব্যটারদের তালিকায় তাঁর নাম রয়েছে অনেকটাই ওপরের দিকে। আইপিএলের মঞ্চে ৬৬১৭ রান রয়েছে শিখর ধওয়ানের। সেইসঙ্গে এই প্রতিযোগিতায় গব্বরের রয়েছো ৫০টি অর্ধশতরানের রেকর্ডও। আইপিএলের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক শিখর ধওয়ান।

Previous
Page 4 / 10
Next

close whatsapp