আইপিএল ২০২৪-এ প্রতিটি দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটাররা
আপডেট করা - Dec 28, 2023 7:50 pm
৫. রবিচন্দ্রন অশ্বিন ( রাজস্থান রয়্যালস )

আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালস শিবিরে আসন্ন মরসুমে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু এখনও রাজস্থানের অন্যতম প্রধান অস্ত্র তিনি। দীর্ঘ ১৪ বছর ধরে আইপিএলের মঞ্চে রয়েছেন এই তারকা ক্রিকেটার। সেখানেই ১৯৭টি ম্যাচ খেলে রবিচন্দ্রন অশ্বিনের উইকেট রয়েছে ১৭১ টি। এছাড়াও তাঁর ইকনমি রেট রয়েছে ৭.০১। এখনও পর্যন্ত ২০১১ সালের আইপিএলে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেবার ১৬টি ম্যাচ খেলে ২০টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এছাড়াও গত দুই মরসুমে রবিচন্দ্রন অশ্বিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিতে পেরেছিল রাজস্থান রয়্যালস। ৩৭ বছর বয়সে মাঠে নামতে চলেছেন তিনি।
ফিচার্ড ভিডিও