আইপিএল ২০২৪-এ প্রতিটি দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটাররা
আপডেট করা - Dec 28, 2023 7:50 pm
৬. ভুবনেশ্বর কুমার (সানরাইজার্স হায়দরাবাদ)

৩৩ বর্ষীয় ভূবনেশ্বর কুমার এই মুহূর্তে সানরাইজার্স হায়দরাবাদের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। আইপিএলের মঞ্চে বহু রেকর্ড রয়েছে তাঁর। তিনিই এই আইপিএলের মঞ্চে একমাত্র ক্রিকেটার হিসাবে পরপর দুবার পার্পল ক্যাপ জিতে নিয়েছিলেন। ২০১৬ ও ২০১৭ সালে সেই রেকর্ড গড়েছিলেন তিনি। এছাড়াও আসন্ন আইপিএলের মঞ্চে এখনও সানরাইজার্ হায়দরাবাদের বোলিং উইনিটের প্রধান শক্তি তিনি। ২০১৬ সালে হায়দরাবাদের আইপিএল চ্যাম্পি.ন হওয়ার পিছনে ভূবনেশ্বর কুমারের ভূমিকা ছিল অনস্বীকার্য। সেবার ১৭ ম্যাচ ২৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ১২৯ ম্যাচে ১৪৬ উইকেট রয়েছে ভূবনেশ্বর কুমারের।
ফিচার্ড ভিডিও