আইপিএল ২০২৩: সেরা ৫ ব্যক্তিগত ব্যাটিং পারফর্ম্যান্স

সদ্য সমাপ্ত আইপিএলে বেশ কিছু চমকপ্রদ ব্যাটিং ইনিংস দেখা গেছে

২) রিঙ্কু সিং ৪৮* (২১) বনাম গুজরাত টাইটান্স

Rinku Singh
Rinku Singh. (Photo Source: IPL/BCCI)

রাশিদ খানের হ্যাট-ট্রিকের পরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ বলে ৫০ রান, হাতে ৩ উইকেট। প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে কেবল ছিলেন রিঙ্কু সিং। এদিকে তখনও মহম্মদ শামি, জশ লিটলের মতো আন্তর্জাতিক ক্রিকেটে খেলা বোলারদের ওভার বাকী রয়েছে। ফলে কেকেআরের জয় অসম্ভাব্য মনে হচ্ছিল।

পরবর্তী ১৩ বলে মাত্র ১১ রান উঠেছিল। লিটলের করা ১৯তম ওভারের শেষ দুই বলে যথাক্রমে একটি ছয় ও চার মেরে রিঙ্কু খানিক আশা আলো জ্বালিয়েছিলেন। শেষ ওভার যখন শুরু হচ্ছে, তখন কেকেআরকে করতে হত ২৯ রান। যশ দয়ালের করা সেই ওভারের প্রথম বলে উমেশ যাদব এক রান নেন এবং স্ট্রাইকে আসেন রিঙ্কু।

এরপরে যে অভাবনীয় ব্যাটিংয়ের নমুনা দেখিয়েছিলেন রিঙ্কু, তার জন্য প্রস্তুত ছিল না কেউই। পরপর পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে অতিমানবিক ব্যাটিং প্রদর্শন করেছিলেন বাঁ-হাতি ব্যাটার। যেখানে মনে হয়েছিল প্রায় তিন ওভার আগেই কেকেআর হেরে গেছে, সেখানে রিঙ্কুর অনবদ্য ইনিংসের পরে ম্যাচ জিতে মাঠ ছেড়েছিল কেকেআর।

Previous
Page 4 / 5
Next

close whatsapp