আইপিএল ২০২৩: সেরা ৫ ব্যক্তিগত ব্যাটিং পারফর্ম্যান্স

সদ্য সমাপ্ত আইপিএলে বেশ কিছু চমকপ্রদ ব্যাটিং ইনিংস দেখা গেছে

৩) নিকোলাস পুরান ৬২ (১৯) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

Nicholas Pooran. (Photo Source: IPL/BCCI)

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত আইপিএল ২০২৩-এর ১৫তম ম্যাচে ২১৩ রানের বিশাল লক্ষ্য ছিল লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর সামনে। ১০.৪ ওভারে ৯৯ রানে ৪ উইকেট হারানোর পরে আরও চাপে পড়ে গিয়েছিল এলএসজি। তবে সেই পরিস্থিতিতে ব্যাটিং করতে নেমে নিকোলাস পুরান যে পাওয়ার-হিটিংয়ের প্রদর্শন করেছিলেন, তা সমর্থকদের মনে থেকে যাবে।

পুরান ব্যাটিং করতে আসার পরের ওভারেই অধিনায়ক কেএল রাহুলও আউট হয়ে যান এবং জয়ের জন্য এলএসজির প্রয়োজন ছিল ৫৩ বলে ১০৮ রান, হাতে ৫ উইকেট। প্রয়োজনীয় রান রেট বারোরও বেশী। সেই সময়ে মহম্মদ সিরাজ ও ওয়েন পার্নেল দুটি করে উইকেট নিয়ে বিধ্বংসী হয়ে উঠেছেন।

তবে প্রতিপক্ষের যাবতীয় আক্রমণকে স্তিমিত করে দিয়ে পুরান দেখিয়ে দিয়েছিলেন কেন তাঁর জন্য ১৬ কোটি টাকা ব্যয় করেছিল সুপার জায়ান্টস। ৪টি চার ও ৭টি ছক্কা হাঁকানোর পরে পুরান যখন আউট হচ্ছেন, তখন লখনউকে ওভারপ্রতি আট রান করতে হত। নাটকীয় ম্যাচে শেষ অবধি ১ উইকেটে জিতেছিল এলএসজি।

Previous
Page 3 / 5
Next

close whatsapp