দীপক চাহারের অপেক্ষায় চেন্নাই সুপার কিংস, আগামী ৪৮ ঘন্টায় তাঁর ভাগ্য নির্ধারণ

Deepak Chahar
Deepak Chahar.(Photo Source: IPL/BCCI)

দীপক চাহারকে এবারের আইপিএলে দেখা যাবে কিনা, আগামী ৪৮ ঘন্টাতেই হয়ত তার ফয়সালা হতে চলেছে। চাহারের প্রতীক্ষায় বসে রয়েছে চেন্নাই সুপার কিংস। এনসিএ-র তরফে তাঁর চূডান্ত ফিটনেস রিপোর্ট পাওয়ার পরই সমস্তরকম সিদ্ধান্ত। যদিও দীপক চাহারকে এই মরসুমে পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী চেন্নাই সুপার কিংস শিবির। এই মুহূর্তে চোট সারানোর জন্য এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছেন চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা অল রাউন্ডার দীপক চাহার।

গত মরসুম থেকেই আইপিএলের মঞ্চে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তরুণ তারকা দীপক চাহার। তাঁর হাত ধরে বহু ম্যাচ জিতেছে চেন্নাই। এছাড়াও বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও চেন্নাইকে নানানভাবে সাহায্য করেছেন তিনি। সেই দীপক চাহারকেই এবার দলে ফেরানোর জন্য মরয়ি হয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। মেগা নিলামের আগে দীপক চাহারকে ছেড়ে দিতে হলেও, শেষপর্য়ন্ত তাঁকে ফের নিজেদের দলে তুলে নিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস শিবির।

এবারের আইপিএলে অন্যতম দামী ক্রিকেটারের তকমা রয়েছে দীপক চাহারের গায়ে। তাঁকে নিয়ে শুধু চেন্নাই নয়, আইপিএলের আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এবার দড় টানাটানি শুরু করেছিল। সেখানেই শেষপর্যন্ত বাজিমাত করেছে চেন্নাই সুপার কিংস। ১৪ কোটি টাকায় এবার দীপক চাহারকে ফের নিজেদের দলে ফিরিয়েছে তারা। এই মুহূর্তে চেন্নাই সুপার কিমংস শিবিরের সবচেয়ে দামী ক্রিকেটারের তকমাও রয়েছে তাঁরই গায়ে। টপকে গিয়েছেন ধোনির রেকর্ডও।

দীপক চাহারকে নিয়ে এখনও চিন্তা কাটে নি চেন্নাই সুপার কিংসের, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত

কিন্তু আইপিএল শুরু হওয়ার আগে সেই দীপক চাহারের খেলা ঘিরেই দেখা দিয়েছে সংশয়। আর তার কারণ দীপক চাহারের পায়ের পেশীতে চোট। োয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ই়েন গার্ডেন্সে শেষ টি টোয়েন্টি বোলিং করার সময়ই পায়ের পেশীতে টান ধরে তাঁর। এরপরই মাঠ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। মাঠে নামতে পারেননি তিনি। এরপর শ্রীলঙ্কা সিরিজে তাঁকে দলে রাখা হলেও, এই চোটের জন্যই সেই সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন দীপক চাহার।

সেই থেকেই চিন্তা বাড়তে শুরু করেছিল চেন্নাই সুপার কিংসের। দীপক চাহারকে নিয়ে শুরু হয়েছিল কানাভুসোও। আপাতত এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছেন তিনি। শোনাযাচ্ছে দীপক চাহার নাকি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু মাঠে নামার জন্য পুরোপুরি ফিট কিনা, তা নিয়ে এখনই কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে চেন্নাই সুপার কিংস তাঁকে নিয়ে এখনও আশাবাদী রয়েছে।

পায়ের পেশীতে চোট রয়েছে দীপক চাহারের

আইপিএলের আগেই বোর্ড এনসিএ-তে ফিটনেস ক্যাম্পের আয়োজন করেছে। সেখানেই সমস্ত ক্রিকেটারদের চূড়ান্ত ফিটনেসের রিপোর্ট দেওয়া হবে। দীপক চাহারের ভাগ্যও নির্ধারণ হবে সেখানে। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই দীপক চাহারের রিপোর্ট হাতে পাবে চেন্নাই সুপার কিংসও। এখনও পর্যন্ত চাহারের কোনও পরিবর্ত ঠিক করেনি চেন্নাই সুপার কিংস। চাহারকে নিয়ে আশাবাদীও রয়েছে তারা। কিন্তু চাহার যদি একান্তই খেলার মতো অবস্থায় না থাকে, সে জায়গায় কী হবে তা নিয়েই চলছে নানান জল্পনা।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে সুয়োগ পেয়েছিলেন দীপক চাহার। সেই ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। দল না জিতলও, তাঁর পারফরম্যাম্স মন জিতে নিয়েছিল সকলের। প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মুখে ছিল তাঁর প্রশংসা। শুধু তাই নয় ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। এরপরই ১৪ কোটি টাকায় চেন্নাইয়ে গিয়েছেন চাহার।

close whatsapp