আইপিএল ২০২৩: সেরা ৫ ব্যক্তিগত ব্যাটিং পারফর্ম্যান্স
সদ্য সমাপ্ত আইপিএলে বেশ কিছু চমকপ্রদ ব্যাটিং ইনিংস দেখা গেছে
আপডেট করা - May 31, 2023 11:10 am
৫) শুবমান গিল ১২৯ (৬০) বনাম মুম্বাই ইন্ডিয়ান্স

প্রথম কোয়ালিয়াফায়ারে হারার পরে গুজরাত টাইটান্স দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। পাওয়ারপ্লেতে ভালো শুরু হলেও, ওপেনার ঋদ্ধিমান সাহা পাওয়ারপ্লে শেষ হওয়ার পরের ওভারেই আউট হয়ে যান।
সেই ম্যাচের আগের তিন ম্যাচের মধ্যে দুটিতে সেঞ্চুরি পাওয়া শুবমান গিল ছন্দে ছিলেন। সেই ভালো শুরু করে পুঁজি করে ২৩ বছর বয়সী ব্যাটার চোখধাঁধানো ইনিংস খেলতে থাকেন। নরেন্দ মোদী স্টেডিয়ামের বড় বাউন্ডারি তাঁর ছক্কার প্রদর্শনীতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
৭টি চার ও ১০টি ছক্কায় সমৃদ্ধা ৬০ বলে ১২৯ রানের ইনিংসের পরে গিল বেশ কিছু রেকর্ড ভেঙেছিলেন। আইপিএল প্লে-অফের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড নিজের নামে করার পাশাপাশি আইপিএল ২০২৩-এর অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ফাফ ডু প্লেসিকে টপকে যান। টুর্নামেন্টের শেষে গিলেরই দখলে ছিল অরেঞ্জ ক্যাপ।