আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে পাঞ্জাব কিংস

এই তিন খেলোয়াড় ২০২২ মরসুমে একটিও ম্যাচ খেলেননি

Punjab Kings
Punjab Kings. (Photo Source: IPL/BCCI)

পাঞ্জাব কিংস (পিবিকেএস) ২০২২ সালের মেগা নিলামে বেশ কিছু তারকা খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করার পর মনে হয়েছিল সেই সংস্করণে তারা হয়তো ট্রফির খরা কাটাতে পারবে। ২০১৪ মরসুমের পরে প্লে অফে যেতে ব্যর্থ হওয়া পিবিকেএস টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসাবে বিবেচিত হয়েছিল। কিন্তু তারা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছিল।

মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন দল ধারাবাহিকভাবে ম্যাচ জিততে পারেনি এবং টানা চতুর্থ মরসুমের জন্য পাঞ্জাব কিংস পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে লিগ শেষ করে। আসন্ন মরসুমের আগে তারা অনিল কুম্বলেকে প্রধান কোচ রাখতে আগ্রহী ছিল না এবং ট্রেভর বেলিসকে তাদের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। স্কোয়াডেও বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। 

এখানে আলোচনা করা হল এমন তিন ক্রিকেটারকে নিয়ে যাঁদের ট্রেডিং উইন্ডোর সময় ছেড়ে দিতে পারে পিবিকেএস

৩) বেনি হাওয়েল

Benny Howell
Benny Howell. (Photo Source: Twitter)

বেনি হাওয়েল টি-টোয়েন্টি সার্কিটের পরিচিত খেলোয়াড় এবং বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলে বেড়ানো এই অলরাউন্ডকে ₹৪০ লাখ দিয়ে দলে অন্তর্ভুক্ত করেছিল কিংস। সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ১৭৮ ম্যাচে তিনি ১৮৩ উইকেট নিয়েছেন এবং ১৩১.৮১ স্ট্রাইক রেটে ২৩৪১ রান সংগ্রহ করেছেন।

যথেষ্ট সন্তোষজনক পরিসংখ্যান থাকা সত্ত্বেও ভারতের মাটিতে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি বিপিএল, বিবিএল, পিএসএলে খেলে বেড়ানো এই ক্রিকেটার। পাঞ্জাব পুরো মরসুমে একটি ম্যাচের জন্যও হাওয়েলকে একাদশে রাখেনি।

ওডিয়ান স্মিথকে লোয়ার-মিডল অর্ডারে অলরাউন্ডারের শূন্যতা পূরণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় সেই ভূমিকায় দেখা গিয়েছিল ঋষি ধাওয়ানকে। আসন্ন মরসুমেও সেই পরিস্থিতি বিশেষ বদলাবে বলে মনে হয় না। ফলে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে ছেড়ে দিয়ে পাঞ্জাব অন্য কোন ভূমিকার বিদেশীকে দলে নেওয়ার কথা ভাবতে পারে। 

Page 1 / 3
Next