আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে পাঞ্জাব কিংস
এই তিন খেলোয়াড় ২০২২ মরসুমে একটিও ম্যাচ খেলেননি
আপডেট করা - Oct 26, 2022 10:07 am
২) ঋত্বিক চ্যাটার্জী

আইপিএল মেগা নিলামে ২০ লাখ টাকার বিনিময়ে বাংলার স্পিন বোলিং অলরাউন্ডার ঋত্বিককে পাঞ্জাব কিনেছিল। ডান-হাতি অফ স্পিনারকে একটি ম্যাচেও খেলানো হয়নি এবং ম্যাচের সময়ে পুরো মরসুম তিনি ডাগ আউটে বসেই কাটিয়েছেন।
বাংলার হয়ে ধারাবাহিকভাবে খেললেও চলমান সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ঋত্বিক বিশেষ ছন্দে নেই। বল হাতে ৫ ম্যাচ খেলে ৫ উইকেট নিলেও মাত্র ৭.০০ গড়ে ১৪ রান করেছেন চার ইনিংসে। পাঞ্জাবের প্রধান স্পিনার রাহুল চাহার দলের অবিচ্ছেদ্য অংশ, তাই সেই পজিশনে ঋত্বিকের খেলার সম্ভাবনা নেই। তবে মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন দল তাঁকে দ্বিতীয় স্পিনার হিসাবে দলে রাখার কথাও ভাবেনি।
স্পিন বোলিং অলরাউন্ডার হিসাবে হরপ্রীত ব্রারকে সুযোগ দেওয়া হয়েছিল ২০২২ মরসুমে। এ ছাড়া লিয়াম লিভিংস্টোনও কার্যকরী স্পিন বোলিং করে দেওয়ায় অতিরিক্ত স্পিন বোলারের বিকল্পকে একাদশে রাখার সম্ভাবনা নেই। ফলে ঋত্বিককে অন্য দলে ট্রেড করে দেওয়ার পরিকল্পনা রাখতে পারে পিবিকেএস।