আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে পাঞ্জাব কিংস
এই তিন খেলোয়াড় ২০২২ মরসুমে একটিও ম্যাচ খেলেননি
আপডেট করা - Oct 26, 2022 10:07 am
১) ঈশান পোড়েল

২০২০ থেকেই পাঞ্জাব কিংস স্কোয়াডের অংশ ২৪ বছর বয়সী পেসারকে মেগা নিলামে ২৫ লাখ টাকায় আবার দলে নিয়েছিল তারা। তবে পুরো মরসুমে একটি ম্যাচেও প্রথম একাদশে দেখা যায়নি ঈশানকে। ডান-হাতি পেসার তিন বছর ধরে আইপিএল দলের সঙ্গে যুক্ত থাকলেও মাত্র এখনও অবধি মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছেন এবং সেই ম্যাচে ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন।
চলমান সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বাংলার হয়েও ক্সুযোগ পাননি তিনি। ২০২১-এর নভেম্বরে শেষবার কোন টি-২০ ম্যাচে খেলেছিলেন ঈশান। ফলে পাঞ্জাব কিংস আগামী মরসুমে ঈশানকে অন্য কোন ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে পাঠানোর সিদ্ধান্ত নিলে বিস্ময়ের কিছু থাকবে না।
পাঞ্জাব কিংসের স্কোয়াডে দুই বিদেশী পেসার কাগিসো রাবাডা ও ন্যাথান এলিসের পাশাপাশি বৈভব আরোরা ও সন্দীপ শর্মা রয়েছেন। এঁদের মধ্যে কেউ চোট না পেলে ঈশানের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই ঈশানকে অন্য কোন দলে পাঠিয়ে দেওয়া হলে আইপিএলে নিজেকে প্রমাণ করার বেশী সুযোগ পেতে পারেন তরুণ পেসার।