আইপিএলের মঞ্চে নতুন নজির গড়লেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. ( Image Source: IPL )

আইপিএলের মঞ্চে দুরন্চ ফর্মে রয়েছেম বিরাট কোহলি। প্রথম ম্যাচ থেকেই এবার বিরাট কোহলির ব্যাটের রয়েছে রানের ঝলক। সেই ধারা বিরাট কোহলি বজায় রাখলেন পঞ্জাব কিংসের বিরুদ্ধেও। প়়্জাব কিংসের বিরুদ্ধে বিরাট কোহলির কাঁধেই আবার চিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেৃতৃত্বের দায়িত্বও। সেই মঞ্চে এবারের আইপিএলে চতুর্থ অর্ধশতরান পাওয়ার পাশাপাশি নচুন এক মাইলস্টোনও গড়লেন বিরাট কোহলি। আইপিএলের মঞ্চে ৬০০ টি চার মারার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। সেইসঙ্গেই জায়গা করে নিলেন শিখর ধওয়ানের সঙ্গে এলিট তালিকাতেও।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে এদিন অধিনায়ক হিসাবে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি। সেখানেইটস হেরে প্রথমে ব্যাটিং করার সুযেগ পেয়েছিলেন তিনি। সেই সুযোগকেি কাজে লাগাতে এতটুকু ভুল করেননি এই তারকা ক্রিকেটার। শুরু থেকরেই প়্জাব কিংসের বিরুদ্ধে দাপুচে ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেইসঙ্গেই আইপিএলের মঞ্চে গড়লেন এক নতুন রেকর্ড। আর তাতেই আপ্লুত সকলে। তৃতীয় ক্রিকেটার হিসাবে আইপিএেলের ম়্চে ৬০০ চারের মালিক এখন বিরাট কোহলি।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে বিরাট কোহলির ৫৯ রানের ইনিংস জুড়ে রয়েছে পাঁচটি চার

প়্জাব কিংসের বিরুদ্ধে এদিন শুরু থেকেই বেশ দাপুটে পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলেরক প্রাক্তন  অধিনায়ক। সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন ফাপ ডুপ্লেসিও। এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধেও অর্ধশতরান পেয়েছিলেন বিরাট  কোহলি। এই নিয়ে এখনও পর্যন্ত  আইপিএলের মঞ্চে চারটি অর্ধশতরান করলেন তিনি। এবারের  আইপিএলের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা ক্রিকেটার।এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে পাঁচটি বাউন্ডারি মেরেছিলেন বিরাট কোহলি। আর সেইসঙ্গেই কেরিয়ারের নতুন মাইলস্টোন গড়েছিলেন তিনি। আইপিএলের মঞ্চে ৬০০ চারের মালিক হয়েছেন বিরাট কোহলি।

এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪৭ বলে ৫৯ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেখানেই বিরাট কোহলির ইনিংস জুড়ে রয়েছে পাঁচটি বাউন্ডারি  ও ওভার বাউন্ডারি। সেই মঞ্চেই বিরাট কোহলির মুকুটে এই নতুন পালক উঠেছে। যদিও আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত সর্বোচ্চ চার মারার রেকর্ড রয়েছে  শিখর ধওয়ানের। এখনও পর্যন্ত আইপিেলে ৭৩০টি ছয়। তাঁর পরেই রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।কয়েকদিন আগেই আইপিএলের মঞ্চে ৬০০ চারের রেকর্ড গড়েছেন তিনি।

এই মুহর্তে ডেভিড ওয়ার্নারের চারের সংখ্যা রয়েছে ৬০৮। সেই তালিকাতেই এবার নাম তুললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি। শিখর ধওয়ান, ডেভিড ওয়ার্নারের পর তৃতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলের মঞ্চে ৬০০ টি চার মারলেন তিনি।

close whatsapp