আইপিএলের অভিষেক ম্যাচেই কাঁধে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হল রিস টপলেকে

Reece Topley Injury
Reece Topley Injury. ( Image Source: Jio Cinema )

আইপিএল শুরু হওয়ার সঙ্গেই বাড়তে শুরু করেছে চোট আঘাতের তালিকাও। প্রথম ম্যাচেই বড়সড় চোট হয়েছিল তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসনের। সেই চোটের কারণে এবারের মতো আইপিএল খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে তাঁর। রবিবার আইরপিএলের মেগা ডুয়েলে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে মাঠে নেমেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই প্রথমবার আইপিএলের ম়ঞ্চে নেমেছিলেন  ইংল্যান্ডের রিস টপলে। শুরুটা একেবারেই ভাল হল না তাঁর। প্রথম ম্যাচেই গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হল রিস টপলেকে।

এবারের মিনি নিলামেই এই ব্রিটিশ ক্রিকেটারকে দলে তুলে নেিয়েছিল রয়্যাল চযালেঞ্জার্স বেঙ্গালুরু। ১.৯০ কোটি টাকায় রিস টপলেকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল না, তা আইপিএলের অভিষেক ম্যাচে নেমেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি। তাঁর হাত ধরেই এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ধাক্কাটা দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু বাউন্ডারকি বাঁচাতে গিয়েই বিপাকে রিস টপলে। মাঠের মধ্যেই গুরুতর চোট পেয়েছিলেন এই ব্রিটিশ ক্রিকেটার।

২ ওভারে ১৪ রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছিলেন রিস টপলে

ম্যাচের আট নম্বর ওভারে স্কোয়ার লেগে তিলক বর্মা ড্রাইভ শট বাঁচাতে গিয়েই বেকায়দায় মাঠে পড়ে যান রিস টপলে। সেই সময়ই যন্ত্রনায় কাতর হয়ে পড়েন তিনি। কাঁধেই গুরুতর চোট পেয়েছিলেন এই ব্রিটিশ ক্রিকেটার। এরপরই মাঠে  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফিজিও তাঁর চিকিত্সা শুরু করেছিলেন। কিন্তু খেলার মতো পরিস্থিতিতে আর চিলেন এই তারকা ক্রিকেটার। মাত্র দুই ওবার করেই মাঠ ছাড়তে বাধ্য েহয়েছিলেন রিস টপলে। আর সেটাই আরসিবির বোলিং আক্রমণে একটা বড়সড় ধাক্কা ছিল তা বলার অপেক্ষা রাখে না।

এবারের আইপিএলেই অভিষেক হয়েছিল রিস টপলের। ক্যামেরণ গ্রীণকে শুরুতেই এদিন সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। আর তাতেই যে মুম্বই ইন্ডিয়ান্স বেশ চাপে পড়ে গিয়েছিল তা বলাই বাহুল্য। এদিন ২ ওভার বোেলিং করে মাত্র ১৪ রানই দিয়েছিলেন তিনি। কিন্তু কাঁধের চোটের জেরে শেষপর্যন্ত মাঠ ছেড়ে বেড়িয়েই যেতে হয়েছিল রিস টপলেকে। সেইসঙ্গেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বাকি ম্যাচে তাঁর খেলা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।

সম্প্রতি চোট আঘাতের নিয়ে ভুগেই চলেছেন রিস টপলে। বল হাতে দুর্ধর্ষ পারফ্যান্স দেখিয়ে ইংল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও এসেছিলেন তিনি। কিন্তু সেই সময়ই গোড়ালীর চোটের জন্য  টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এবার আইপিএলের শুরুতেও পের চোট পেয়েছেন তিনি। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp