আইপিএল ২০২৩, ম্যাচ ৫৭ঃ মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্স ম্যাচ শেষে পয়েন্ট টেবিল

Rashid Khan
Rashid Khan. ( Image Source: IPL )

খানিকটা দেরী হলেও মুম্বই ইন্ডিয়ান্সের গতি যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এবার গুজরাত টাইটান্সের জয়ের রথ থামিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। সূর্যকুমার যাদবের হাত ধরেই প্লেঅফের অনেকট কাছে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন গুজরাত টাইটান্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। একসময় একের পর এক ম্যাচ হেরে মুম্বই ইন্ডিয়ান্সকে প্লেঅফের দাবীদার হিসাবেই ধরতে নারাজ ছিলেন অনেকে। সেখানেই এখন বদলে গিয়েছে গোটা হিসাবের খাতাটা। একসময় বহু নীচে থাকা মুম্বই ইন্ডিয়ান্স এখন তিন নম্বরে উঠে এসেছে।

পরপর ম্যাচেই বিধ্বংসী পারফরম্যান্স দেখাতে শুরু করেছে মুম্বি ইন্ডিয়ান্স। আর সব সদয়ের পিছনেই মুম্বই ইন্ডিয়ান্সের একমাত্র জয়ের কান্ডারী ছিলেন সূর্যকুমার যাদব। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও সেই সূর্যের ব্যাট থেকেই এল বিরাট রানের ইনিংস। গত ম্যাচের পর এদিনও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন সূর্যকুমার যাদব। আর তাতেই পয়েন্ট টেবিলে পও একধাপ ওপরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। সেইসঙ্গেই তাদের নিে এখন প্রত্যাশার পারদও চড়তে শুরু করেছে।

এদিন জিততে পারলেই আইপিএলের প্লেঅফে প্রথম দল হিসাবে নিজেদের জায়গা পাকা করার সুযোগ ছিল গুজরাত টাইটান্সের সামনে। কিন্তু শেষরক্ষা হল না। সূর্যকুমার যাদবের দুর্ধর্ষ ইনিংসেই গুজরাত টাইটান্সের অপেক্ষাটা আরও খানিকটা বেড়ে গেল। সেখানেই শেষ ১৪ পয়েন্ট েনিয়ে রও একধাপ ওপরে  উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। তবে বড় ব্যবধানে জিততে ব্যর্থই হয়েছে তারা। পয়েন্টের সঙ্গে সঙ্গে এই মুহূর্তে রানরেট একটা বড়সড় ভূমিকায় পালন করতে চলেছে আইপিএলে। সেই রাস্তায় এগোলেও শেষরক্ষা করতে পারেনি। জিততে পারলেও বড় রানরেট কিন্তু বজায় রাখতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স।

এদিন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই ব্যাট হাতে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন সূর্যকুমার যাদব। তাঁর বিধ্বমসী ইনিংসে ভর করেই জয়ের রাস্তাটার পাকা করে ফেলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। পাল্টা ব্যাটিংয়ে গুজরকাত টাইটান্সের ব্যাটাররা বড় পারফরম্যান্স দেখাতে না পারলেও শেষ মুহূর্তে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন রশিদ খান। বোলিংয়ের সময় ৪ উইকেট নেওয়ার পাশাপাশি  ৩২ বলে ৭৯ রান করেছেন রশিদ খান।

আইপিএলের পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় হার রানরেট পয়েন্ট
গুজরাত টাইটান্স ১২ +০.৭৬১ ১৬
চেন্নাই সুপার কিংস ১২ +০.৪৯৩ ১৫
মুম্বই ইন্ডিয়ান্স ১২ -০.১১৭ ১৪
রাজস্থান রয়্যালস ১২ +০.৬৩৩ ১২
লখনউ সিুপার জায়ান্টস ১১ -০.২৯৪ ১১
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১১ -০.৩৪৫ ১০
কলকাতা নাইট রাইডার্স ১২ -০.৩৫৭ ১০
পঞ্জাব কিংস ১১ -০.৪৪১ ১০
সানরাইজার্স হায়দরাবাদ ১০ -০.৪৭২
দিল্লি ক্যাপিটালস ১১ -০.৬০৫

close whatsapp