পঞ্জাব অধিনায়ক ময়াঙ্ক আগরওয়ালকে একজন যোগ্য নেতা হিসাবে মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর

Mayank Agarwal
Mayank Agarwal. (Photo Source: IPL/BCCI)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে আইপিএলের প্লে অপের আসা জিইয়ে রেখেছে পঞ্জাব কিংস। রাস্তাটা কঠিন হলেও শেষ দুই ম্যাচে জিতলেই প্রথম চারে পৌঁছনোর রাস্তা খুলে যেতে পারে তাদের জন্য। সেই লড়াইয়ের জন্যই এখন দোরকদমে প্রস্তুতি চালাচ্ছে পঞ্জাব শিবির। সেই প্রস্তুতির আগেই ময়াঙ্ক আগরওয়ালের প্রশংসায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁকে একজন টিমম্যান বলার পাশাপাশি যোগ্য নেতা হিসাবেও মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর।

এবারের আইপিএলে বহু জল্পনার মাঝে শেষপর্যন্ত ময়াঙ্ক আগরওয়ালকেই নেতা হিসাবে বেছে নিয়েছিল পঞ্জাব কিংস। যদিও আইপিএলের মঞ্চে ময়াঙ্ক আগরওয়ালের পারফরম্যান্স খুব একটা ভাল নয় এবার। কিন্তু সঞ্জয় মঞ্জেরেকর সেদিকে তাকাতে নারাজ। তাঁর মতে আইপিএলের মঞ্চে একজন যোগ্য নেতা হিসাবে নিজেকে প্রমাণ করেছেন ময়াঙ্ক আগরওয়াল। শুধু তাই নয় ময়াঙ্কের মধ্যে টিম ম্যানের সমস্ত গুলই দেখতে পাচ্ছেন সঞ্জয় মঞ্জরেকর। পঞ্জাব অধিনায়ককে দেখে মুগ্ধ হয়েছেন তিনি।

শেষ দুম্যাচ জিতলেই পঞ্জাব কিংসের প্লে অফের রাস্তা কার্যত পাকা হয়ে যাবে

এবারের আইপিএলে প্রথমে ওপেন করতে দেকা গিয়েছিল ময়াঙ্ক আগরওয়ালকে। কিন্তু বেশকয়েকটি ম্যাচ যাওয়ার পরই সেই জায়গা তিনি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। জনি বেয়ারস্টোকে জায়গা করে দিতে এবং তাঁর ব্যাটে রান দেখার জন্য ওপেনিংয়ে শিখর ধওয়ানের সঙ্গে জনি বেয়ারস্টোকে জায়গা ছেড়ে দিয়েছিলেন ময়াঙ্ক আগরওয়াল। সেই সিদ্ধান্ত নেওয়ার পিছনে তাঁর কারণ সম্বন্ধে সকলকেই জানিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক।

আর তা দেখেই যেন মুগ্ধ হয়ে গিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর। ময়াঙ্ক আগরওয়ালের এই সিদ্ধান্ত কিন্তু দলের পক্ষেই গিয়েছে। প্রথমদিকে না পারলেও, জনি বেয়ারস্টো কিন্তু রানের মুখ দেখেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে পঞ্জাবের জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন তিনিই।  তাঁর ঝোরো ব্যাটিংয়েই পঞ্জাবের বড় রানের ভিতটা প্রস্তুত হয়ে গিয়েছিল। একজন অধিনায়কের এমন ভূমিকা দেখেই খুশি সঞ্জয় মঞ্জেরকের।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “জনি বেয়ারস্টোকে তাঁর পারফরম্যান্সের জন্য অনেক শুভেচ্ছা। কিন্তু তাঁর পাশাপাশি  ময়াঙ্ককেও অনেক অনেক শুভেচ্ছা, তাঁর অসাধারণ কাজের জন্য”।

এই কাজের জন্য শুধু সঞ্জয় মঞ্জরেকর নন, ময়াঙ্ক আগরওয়ালের প্রশংসা করেছেন খোদ অনিল কুম্বলেও। তাঁর মতে এমন সিদ্ধান্ত নেওয়া কিন্তু কখনোই খুব সহজ নয়। কিন্তু ময়াঙ্ক আগরওয়াল নিয়েছিলেন। তাঁর ব্যক্তিগত এবং টিম ম্যান্জমেন্টের মিলিত সিদ্ধান্তের জেরেই এমনটা হয়েছে। আর তাতেই আমরা সাফল্য পেয়েছি। গতম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৫৪ রানে জিতেছে পঞ্জাব কিংস। আগামী দুই ম্যাচে জিততে পারলেই এবার প্লে অফে পৌঁছতে পারবে তারা।

close whatsapp