আহমেদাবাদে ১ লক্ষ দর্শকের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছেন শুভমন গিল
আপডেট করা - May 25, 2022 1:50 pm

অভিষেক আইপিএল। আর সেখানেই চূড়ান্ত সফল ক্যাশরিচ লিগের প্রথমবার আসা গুজরাত টাইটান্স। দশ দলের আইপিএলে এবারই আত্মপপ্রকাশ হয়েছিল গুজরাত টাইটান্সের। আর প্রথম ম্যাচ থেকেই হার্দিক পান্ডিয়াদের দলের সবপ্নের দৌড় শুরু হয়েছেল। ক্রিকেট নন্দনকাননেও যে স্বপ্নর দৌড় অব্যহত ছিল তাদের। আইপিএলের অভিষেকেই ফাইনালে পৌঁছে গিয়েছে গুজরাত টাইটান্স। ইডেন গার্ডেন্সে প্রায় ৫০ হাজার দর্শকের সামনে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছে গুজরাত। এবার আহমেদাবাদে নামার পালা। সেখানে নামার জন্যই মুখিয়ে রয়েছেন শুভমন গিল।
এখনও পর্যন্ত এক লক্ষ দর্শকের সামনে খেলার সুয়োগ পাননি তিনি। এবার গুজরাত টাইটান্সের হয়ে খেলে আইপিএলে ফাইনালে পৌঁছেছে গুজরাত টাইটান্স। ঘরের মাঠ আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে নামবে গুজরাত টাইটান্স। আইপিএলের প্লেঅফের মঞ্চে একশো শাংশ সমর্থক নিয়ে ম্যাচ হওয়ার কথা আগেই ঘোষণা করেছে বোর্ড। সবকিছু ঠিকঠাক চললে আহমেদাবাদে আইপিএলের ফািনাল হতে পারে এক লক্ষ দর্শকের সামনে। সেটাই যেন রোমাঞ্চ আরও বাড়িয়ে দিচ্ছে গুজরাতের তরুণ ওপেনার শুভমন গিলের।
ইডেন গার্ডেন্সের দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা তাঁর আগে থেকেই ছিল। কিন্তু এখনও পর্যন্ত আহমেদাবাদের নতুন স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলার সুযোগ হয়ি শুভমন গিলের। আইপিএলে গুজরাতের হয়ে খেললেও, নিয়মর গড়োতে মহারাষ্ট্রেই খেলতে হয়েছে প্রতিটি ম্যাচ। কিন্তু এবার তারা ফাইনালে পৌছেছে। ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ওভারের প্রথম তিন বলে ডেভিড মিলারের দুর্ধর্ষ তিন ওভার বাউন্ডারিতে ফাইনালে জায়গা পাকা হয়ে গিয়েছিল গুজরাত টাইটান্সের। যদিও ম্যাচ জয়ের সেই ভাতটা গড়ে দিয়ে এসেছিলেন শুভমন গিলই। ওপেনিংয়ে তাঁর হাত ধরেই শুরুটা আক্রমণাত্মকভাবে হয়েছিল।
আইপিএলের ১৫ ম্যাচ খেলে শুভমন গিলের রান ৪৩৮
ম্যাচ শেষে ফাইনাল খেলা নিয়ে ডেভিড মিলারের সঙ্গে ইডেনের মাঠেই চিট-চ্যাট পর্বে অংশ নিয়েছিলেন শুভমন গিল। আর সেখানেই ১ লক্ষ দর্শকের সামনে খেলার ব্যপারে তিনি কতটা রোমাঞ্চ অনুভব করছেন, সেটাই জানালেন শুভমন। তাঁকে ডেভিড মিলার প্রশ্ন করেছিলেন, “শুনলাম আহমেদাবাদে নাকি পুরো গ্যলারী ভর্তি থাকতে চলেছে”? এই প্রশ্নেরই জবাবে শুভমন গিল তখন তানান, “আমি সত্যিই উত্তেজিত হয়ে রয়েছি। আমি কখনও এত লোকের সামনে কোন ম্যাচ খেলিনি। এত দর্শকের সামনে খেলাটা সত্যিই বড় প্রাপ্তি। আশা করছি একটা ভাল খেলা হবে”।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিসেন শুভমন গিল। ম্যাথু ওয়েডের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তিনি রান আউট না হলে, রাজস্থা্নের বিরুদ্ধে শুভমনের ব্যাট থেকে বড় দেখাই যেত। যদিও তা হয়নি। কিন্তু ম্যাচ জিততে গুজরাত টাইটান্সের খুব একটা অসুবিধা হয়নি। ডেভিড মিলারের শেষ ওভারের প্রথম তিন বলে তিনটি ছয়ই গুজরাতের ফাইনালের টিকিট কেটে দিয়েছিল। কোয়ালিফায়ার ওয়ানে ২১ বলে ৩৬ রানের ঝোরো ইনিংস খেলেই থামতে হয়েছিল শুভমন গিলকে।
এবারের এখনও পর্যন্ত ১৫টি ম্যাচ খেলে ৪৩৮ রয়েছে শুভমন গিলের। গুজরাত টাইটান্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান রয়েছে তাঁরই ব্যাটে। এখনও পর্যন্ত ৪টি অর্ধশতরানও করা হয়ে গিয়েছে শুভমন গিলের। তাঁর এবারের সর্বোচ্চ রান ৯৬। ফাইনালের মঞ্চে এবার ঘরের মাঠে খেলতে নামবে গুজরাত টাইটান্স। সেখানে এক লক্ষ দর্শকের সামনে শুভমন গিলের থেকে কোনও বড় ইনিংসের দেখা মেলে কিলা তারই অপেক্ষায় সকলে।