দর্শকদের ব্যবহারে হতাশ সানরাইজার্স হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন
আপডেট করা - May 13, 2023 9:26 pm

ঘরের মাঠে লড়াইটা শেষপর্যন্ত করলেও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিততে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। মার্কাস স্টয়নিস ও নিকোলাস পুরানের দুর্ধর্ষ পারফরম্যান্সের সামনে শেষপর্যন্ত মাথা নোয়াতেই হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। সেই ম্যাচ হারের পরই যে আইপিএলের প্লেঅফে যাওয়ার সমস্ত আশা কার্যত সানরাইজার্স হায়দরাবাদের শেষ হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ হারের হতাশা তো রয়েছেই। সেইসঙ্গে ম্যাচের মাঝে দর্শকদের ব্যবহার নিয়েও যথেষ্ট হতাশ হায়দরাবাদের তারকা ক্রিকেটার হেনরিখ ক্লাসেন।
এদিন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেখানেই ব্যাট হাতে দুরন্ত পারপর্মযান্স দেখিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন। তাঁর পারফরম্যান্সের সৌজন্যেই যে সানরাইজার্স হায়দরাবাদ এদিন ১৮২ রানে পৌঁঠতচে পেরেছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাঁর ব্যাটিংয়ের সময়িই মাঠে ঘটে এক খারাপ ঘটনা। ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। শোনাযায় যে গ্যালারী থেকে সানরাইজার্স হায়দরাবাদের দর্শকরা নাকি নাট বল্টু ছুুঁড়েছিল লখনউ সুপার জায়ান্টসের ডাগ আউটে।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২৯ বলে ৪৭ রান করেছেন হেনরিখ ক্লাসেন
সেই সময় ক্রিজে বেশ বিধ্বংসী ফর্মে ছিলেন হেনরিখ ক্লাসেন। আম্পায়ারের নো বলের সিদ্ধান্ত না দেওয়া নিয়েই নাকি সানরাইজার্স হায়দরাবাদের গ্যালারী থেকে দর্শকরা ডাগ আউটের দিকে নাট বল্টু ছুঁড়েছিলেন। সেই ঘটনার পরই খানিক্ষণ ম্যাচ বন্ধ ছিল। দর্শকদের এমন ব্যবহারের জন্য বেশ হতাশ হয়েছেন বেনরিখ ক্লাসেন। ম্যাচ শেষে সেই কথা বলতে দ্বিধাও করেননি এই তারকা ক্রিকেটার। সেজন্যই যে সেই সময় তাংর মনোযোগেও ব্যঘাত ঘটেছিল তা জানিয়েছেন হেনরিখ ক্লাসেন। ২৯ েবলে ৪৭ রান করেছিলেন হেনরিখ ক্লাসেন।
ম্যাচ শেষে হেনরিখ ক্লাসেন জানিয়েছিলেন, “এদিন দর্শকদের ব্যবহারে আমি অত্যন্ত হতাশ হয়েছি। যদিও আম্পায়ারের সিদ্ধান্তও খুব েকটা ভাল চিল না। কিন্তু সেই পরিস্থিতি থেকে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় সেই বিরতিটাই আমাদের মোমেন্টামটা একেবারে শেষ করে দিয়েছিল। এমনটা অবশ্য হয়েই থাকে। তবে আমি মনে করি যে আমাদের হাতে রান যথেষ্ট ছিল”।
এদিন প্রথমে ্বযাটিং করে ১৮২ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই রান নেিয়ে লড়াইটাও শুরু করেছিল সানরাইজার্স হায়দরাবাদ শিবির। একটা সময় হায়দরাবাদের বোলাররা চাপও তৈরি করে্ছিল লখমউ সুপার জায়ান্টস ব্যাটারদের। কিন্তু একটা ওভারই শেষ করে দিয়েছিল হায়দরাবাদের সমস্ত আশা। অভিষেক শর্মার এক ওভারে ৩১ রানই এদিন ম্যাচটা বের করে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের হাত থেকে।