অনুশীলনে শিবম মাভি, বরুণ চক্রবর্তী, ভরত অরুণদের তত্ত্বাবধানে প্রস্তুতি শুরু নাইটদের
আপডেট করা - Feb 24, 2022 7:05 pm

আইপিএল শুরু হতে আর মাত্র একমাস বাকি। কিন্তু সময় নষ্ট করতে নারাজ কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার থেকেই নিজেকে অ্যাকাডেমিতে প্রস্তুতি শুরু করে দিলেন নাইট ক্রিকেটাররা। যদিও সব ক্রিকেটার এখনই যোগ দেননি। কিন্তু যারা রয়েছেন তাদের নিয়েই মাঠে নেমে পড়লেন ভরত অরুণ, অভিষেক নায়াররা। বৃহস্পতিবার থেকে প্রস্তুতি শুরু করে দিলেন শিবম মাভি, বরুণ চক্রবর্তীরা। এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় নাইট বাহিনী।
আসন্ন আইপিএল আট দলের পরিবর্তে দশ দলের হতে চলেছে। যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। হবে নাই বা কেন, প্রকায় দু হছর পর দেশের মাটিতে ফের হতে চলেছে আইপিপিএলের আসর। কয়েকদিন আগেই বেঙ্গালুরুতে যার মেগা নিলামের আসরের স্বাক্ষী থেকেছিল গোটা বিশ্ব। গতবারের ফাইনালিস্ট। এবার চ্।াম্পিয়ন হওয়াই পাখির চোখ নাইট শিবিরের। তাই প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছে না তারা।
এবারের আইপিএলের নিবামের আগে বেশীরভাগ ক্রিকেটারদেরই ছেড়ে দিতে হয়েছিল নাইট রাইডার্স সহ বাকি ফ্র্যাঞ্চাইগুলোকে। নতুনভাবে দল গঠন করতে হয়েছে সকলকে। নিলামের আসরে চমক দেখিয়েছে নাইট রাইডার্সও। তাদের দলে আগে থেকেই রেখে দেওয়া হয়েছিল আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তীকে। ছেড়ে দেওয়া হয়েছিল ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিকদের। সেই থেকেই নাইট রাইডার্সের অধিনায়ক বাছার একটা বাড়তি দায়িত্ব ছিল।
নাইট রাইডার্সের অ্যাকা়ডেমিতে আইপিএলের প্রস্তুতি শুরু শিবম মাভি, বরুণ চক্রবর্তীদের
আর সেই লক্ষ্যে প্রথম থেকেই এবার আইপিএলের নিলামে শ্রেয়স আইয়ারের জন্য ঝাঁপিয়ে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রায় সাড়ে এগারো কোটি টাকায় এবার শ্রেয়স আইয়ারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুধু তাই নয় আগামী মরসুমের জন্য তাঁকে অধিনায়ক হিসাবেও ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও এখনও পর্যন্ত তিনি নাইট শিবিরে যোগ দেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে রয়েছেন তিনি।
শ্রেয়স ছাড়াও এবারে নাইট শিবিরে রয়েছেন শিবম মাভি, অ্যালেক্স হেলস এবং স্যাম বিলিংসদের মতো তারকা ক্রিকেটাররা। যদিও এখনও পর্যন্ত নাইট শিবিরে যোগ দেননি কোবনও ক্রিকেটারই। তবে শিবম মাভি, বরুণ চক্রবর্তীদের নিয়েই প্রস্তুতিতে নেমে পড়লেন নাইট রাইডার্সের কোচ থেকে বোলিং কোচ। বৃহস্পতিহার থেকে সেই প্রস্তুতিতেই নেমে পড়ল নাইট বাহিনী। যদিও ব্রেন্ডন ম্যাকালাম এখনও আসেননি। ভরত অরুণ এবং অভিষেক নায়ারের তত্ত্বাবধানেই অনুশীলন শুরু করে দিল নাইট রাইডার্সের ক্রিকেটাররা।
আসন্ন আইপিএলের শুরু থেকেই ঝড় তুলতে চায় নাইট রাইডার্স। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে ক্যাশরিচ লিগ।