নিকালোস পুরানের বিধ্বংসী ইনিংস দেখে মুগ্ধ প্রাক্তন তারকা সুরেশ রায়না

Nicholas Pooran. (Photo Source: IPL)

সোমবার আইপিএলের মঞ্চে সকলকে চমকে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রানের পাহাড় টপকে নাটকীয় জয় তুলে নিয়েছ লখনউ সুপার জায়ান্টস। আর সেই জয়ের পিছনে যে লখনফ সুপার জায়ান্টসের নেপথ্য কারিগড় ছিলেন নিকোলাস পুরান ও মার্কাস স্টনিস তা বলার অপেক্ষা রাখে না। যদিও কাল বিধ্বংসী ইনিংস খেলে সকলকে চমকে দিয়েছিলেন নিকোলাস পুরান। এবারের আইপিএলে দ্রুততম অর্ধশতরানের মালিক তিনি। মাত্র ১৫ বলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন এই তারকা ক্রিকেটার।

তিনি শেষপর্যন্ত মাঠে থাকলে যে নির্দিষ্ট সময়ের অনেক আগেই ম্যাচ জিতে নিত লখনউ সুপার জায়ান্টস। তা বলার অপেক্ষা রাখে না। তবে শেষপর্যন্ত তাঁকে থামতেই হয়েছিল। তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ততক্ষণে জয় কার্যত পাকা করে ফেলেছিল লখনউ সুপার জায়ান্টস। তাঁর সেই পারফর্ম্যান্স দেখার পর থেকেই নিকোলাস পুরানের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। সেই নিকোলাস পুরানকেই এবারের আইপিএলের অন্যতম ভয়ঙ্কর ক্রিকেটার হিসাবে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না।

এবারের আইপিএলে দ্রুততম অর্ধশতরান করেছেন নিকোলাস পুরান

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে  শুরুর দিকে ব্যাট হাতে পরপর উইকেট খুইয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস শিবির। সেই জায়গা থেকেই প্রথম রানের ঝড়টা তুলেছিলেন মার্কাস স্টয়নিস। তিনি ফেরার পর মাঠে শুরু হয়েছিল নিকোলাস পুরানের  তান্ডব। আর তাতেই অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে এগিয়ে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এজি নিকোলাস পুরানের ব্যাট থেকে শুধুই ছিল একের পর এক ওভার বাউন্ডারি। সেইসঙ্গে এবারের আইপিএলে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ডও গড়েছিসেন এই নিকোলাস পুরান। তাঁকে দেখেই মুগ্ধ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না।

নিকোলাস পুরান প্রসঙ্গে সুরেশ রায়না জানিয়েছেন, “১৫ বলে ৫০ রান করার থেকেও এদিন বড় বিষয় হল নিকোলাস পুরান লখনউ সুপার জায়ান্টসকে জয় এনে দিয়েছেন। সেই পরিস্থিতি থেকে একটা ম্যাচ জেতানো, নিকোলাস পুরনকে ঘিরে অনেক ইতিবাচক বার্তাই দিচ্ছে। তিনি যেকোনও পরিস্থিতি থেকেই যে ম্যাচ জেতাতে পারেন তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। যেভাবে এদিন তিনি ব্যাটিং করেছেন, তা এককথায় অনবদ্যই বলতে হচ্ছে”।

গতবারের আইপিএল মরসুমটা খুব একটা ভাল য়ায়নি নিকোলাস পুরানের। এবার প্রথম থেকেই তিনি চিলেন আক্রমণাকত্মক মেজাজে। কিন্তু যেভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি খেলেছেন, তা দেখে প্রতকিপক্ষ শিবিরের ভয় পাওয়াটা এখন স্বাভাবিক বলেই মনে করছেন সকলে। এই ফর্ম গোটা মরসুমে তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp