ফাফ ডুপ্লেসির চোখে ধোনি অসাধারাণ অধিনায়ক, চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আবেগতাড়িত তিনি

Faf du Plessis
Faf du Plessis. (Photo Source: IPL/BCCI)

দশ বছরের সম্পর্ক ছিন্ন করে এবারের আইপিএলে ফাফ ডুপ্লেসির ঠিকানা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুধু দলই বদলায়নি ফাফ ডুপ্লেসির দায়িত্বও বেড়েছে এবার। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের দায়িত্ব উঠেছে তাঁর কাঁধে। মঙ্গলবার সেই ফাফ ডুপ্লেসির নেতৃত্বেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নামতে চলেছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আর সেই ম্যাচে নামার আগেই খানিকটা আবেগতাড়ির আরসিবি নায়ক। মহেন্দ্র সিং ধোনি থেকে বহু জিনিস শিখেছেন তিনি। এই শিক্ষাই এবার ধোনির বিরুদ্ধে কাজে লাগাতে হবে তাঁকে।

২০১১ সাল থেকে চেন্নাই সুপার কিংসের সদস্য ছিলেন ফাফ ডুপ্লেসি। আইপিএলে তেন্নাইয়ের সবচেয়ে সফল সময়ের অন্যতম সঙ্গী ছিলেন তিনি শুধু তাই নয় তাঁর হাত ধরে চেন্নাই সুপার কিংস বহু ম্যাচও জিতে এসেছে। কিন্তু এবারের মেগা নিলামের আগে সেই প্রাক্তন প্রোটিয়া অধিনায়ককে দলে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই সুপার কিংস টমিম ম্যানেজমেন্ট। যদিও ফাফ ডুপ্লেসির দল পেতে খুব একটা অসুবিধা হয়নি। নিলামের প্রায় সাত কোটি টাকা দিয়ে তাঁকে দলে তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কিন্তু চেন্নাই সুপার কিংসে থাকাকলীন সেই সময় স্মৃতি এখনও টাটকা রয়েছে ফাফ ডুপ্লেসির। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বহু মযাচ খেলেছেন তিনি। তাঁর থেকে শিখেওছেন নানান জিনিশ। এবার সেই ধোনির বিরুদ্ধেই বেঙ্গালুরুর অধিনায়কের নাম ফাফ ডুপ্লেসি। ধোনির থেকে শেখে কৌশলেই কী এবার চেন্নাই সুপার কিংসকে আটকানোর ছক কষছেন ডুপ্লেসি। সে তো অবশ্য ম্যাচ শেষ হলেও বোঝা সম্ভব।

অধিনায়ক ধোনির থেকে অনেক কিছু শিখেছেন বলেই জানালেন ফাফ ডুপ্লেসি, তাঁর চোখে তিনিই সেরা

তবে এই ম্যাচে নামার আগে ধোনি এবং চেন্নাই সুপার কিংসকে নিয়েই আবেগতাড়িত ফাফ ডুপ্লেসি। স্টের স্পোর্টসের ইনসাইড আরসিবি শো-তে ডুপ্লেসি জানিয়েছেন, “আমি চেন্নাইয়ের কাছে বরবারই কৃতজ্ঞ। তাদের হয়ে প্রায় ১০ বছরেরও বেশী সময় ধরে খেলে আসছি। চেন্নাইয়ের জন্য আমার মনে সবসময়ই একটা বিশেষ ভালবাসা রয়েছে। আর মহেন্দ্র সিং ধোনির থেকে তো আমি অনেককিছু শিখতে পেরেছি। তিনি একজন অসাধারণ অধনায়ক। আমি এখন এমন জায়গায় বসে রয়েছি, সেখানে দুজন সেরা অধিনায়কের থেকে শিখতে পারব”।

শুধুমাত্র ধোনিই নন, “গোটা চেন্নাই সুপার কিংস শিবির নিয়েই আবেগতাড়িত হয়ে রয়েছেন ফাফ ডুপ্লেসি। তিনি আরও জানিয়েছেন, চেন্নাই বিরুদ্ধে খেলতে নামাটাই আমার কাছে একটা বড় ব্যপার। তাদের থেকে আমি সেখানে প্রচুর ভালবাসা এবং সম্মান পেয়েছি। তাই আবার সেই দলের সকলকে একসঙ্গে সামনে দেখতে পেয়ে আনন্দিতই হব। যখন মাঠে নামব সেই মুহূর্তেই সকলকে একসঙ্গে দেখতে পাব। একইসঙ্গে আরসিবির হয়ে একটা দুর্দান্ত পারফরম্যান্সও দেখাতে চাই”।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে তাদের নিয়ে আবেগতাড়িত ফাফ ডুপ্লেসি

এবারের আইপিএলে এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংস একটিও ম্যাচে জেতেনি। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরপর দু ম্যাচে জিতে লীগ টেবিলের অনেকটাই ওপরের দিকে নিজেদের জায়গা করে নিয়েছে। বিরাট কোহলিদের হারিয়ে চেন্নাই তাদের জয় যাত্রা শুরু করতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp