কেন উইলিয়ামসন সহ বাকি নিউ জিল্যান্ড ক্রিকেটাররা এবার শুরু থেকেই খেলহেন আইপিএল

Kane Williamson
Kane Williamson. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

আইপিএল শুরু হতে আর কয়েকদিন বাকি। তার আগেই খানিকটা স্বস্তিতে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের আইপিএলের শুরু থেকেই খেলতে চলেছেন কেন উইলিয়ামসন সহ নিউ জিল্যান্ডের বাকি ক্রিকেটাররা। শুধু তাই নয় গোটা মরসুমই এবার নিউ জিল্যান্ডের ক্রিকেটারদের পাবে তাদের ফ্র্যাঞ্চািজিগুলো। আর তাতেই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে আইপিএলের প্রতিটা দল। আগাী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। তচলবে ২৯ মে পর্যন্ত।

আইপিএল শুরু হতে কয়েকদিনই বাকি রয়েছে। এমন পরিস্থিতিত বাকি বিদেশীদের প্রথম থেকে পাওয়ার সঙ্গে নিউ জিল্যান্ডের ক্রিকেটারদেরও প্রথম থেকেই খেলার ব্যপারে দেখা দিয়েছিল সংশয়। কারণ মার্চের শেষেই নিউ জিল্যান্ডের মাটিতে আসছে নেদারল্যান্ডস। তাদের বিরুদ্ধে কিউইদের একটি টি টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে। আর এই সিরিজের কথা জানার পর থেকেই চিন্তা বেড়েছিল আইপিএলের দল গুলোর। বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের।

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনা.কের দায়িত্ব রয়েছে কেন উইলিয়ামসনের কাঁধে। কিন্তু অধিনায়ককেই যদি শুরু থেকে পাওয়া না যায়, তবে চিন্তা বাড়াটাই তো স্বাভাবিক। তবে সোমবারই সুখবর নিউ জিল্যান্ডের দলের তরফে পেয়ে গিয়েছে আউপিএলের  দলগুলো। আগামী নেদারল্যান্ডেসের বিরুদ্ধে সিরিজে খেলবেন না নিউ জিল্যান্ডের তারকা ক্রিকেটাররা। তাদের আইপিএল খেলার ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে।

কেন উইলিয়ামসন সহ বাকি নিউ জিল্যান্ড ক্রিকেটারদের শুরু থেকেই দেখা যাবে আইপিএলে

কনুইয়ের চোট নিয়ে বেশ কয়েকদিন ধরেই সমস্যায় ছিলেন কেন উইলিয়ামসন। যদিও কয়েকদিন আগেই সেই ব্যপারে সানরাইজার্স হায়দরাবাদকে নিশ্চিন্ত করেছিলেন কেন উইলিয়ানসন। কনুইয়ের চোট সারিয়ে এখন তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন এবং আইপিএল খেলার জন্য প্রস্তুতও।কিন্তু গঠাত্ নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজ হওয়ার কথা জানার পরই চিন্তা বেড়েছিল সকলের। শুধু উইলিয়ামসনই নয়, ট্রেন্ড বোল্টেরও আসার কথাৈ রয়েছে এবারের আইপিএলের। এছাড়া নিউ জিল্যান্ড থেকে আসবেন টিম সাউদি।

এই নিয়ে জল্পনা একটা চলছিলই। অবশেষে নিউ জিল্যান্ডের কোচ আশ্বস্ত করেছেন যে, তারকা ক্রিকেটাররা নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন না। আর এতেই স্বস্তি সানরাইজার্স হায়দরাবাদ সহ বাকি আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের। এবারের আইপিএলের শুরু থেকে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়েও চলছে সমস্যা। সেইসঙ্গে নিউ জিল্যান্ডের ক্রিকেটারদের নিয়েও সংশয় দেখা দিয়েছিল। অবশেষে স্বস্তি আবহ। এখন শুধুই তাদের দেশে ফেরার অপেক্ষা।

close whatsapp