আইপিএল ২০২৩, ম্যাচ ২৮: দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

আগের ম্যাচে সেঞ্চুরি করা ভেঙ্কটেশ আইয়ারকে ফ্যান্টাসি দলের অধিনায়ক রাখা যেতে পারে

Venkatesh Iyer
Venkatesh Iyer. (Photo Source: Instagram/VenkateshIyer)

প্রিভিউ

দিল্লি ক্যাপিটালস (ডিসি) আইপিএল ২০২৩-এর ২৮তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর বিরুদ্ধে নামবে প্রথম জয়ের সন্ধানে। এই ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কলকাতা নাইট রাইডার্স তাদের আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে হেরেছিল। ব্রেন্ডন ম্যাককালামের পরে আইপিএলে কেকেআরের হয়ে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার হয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। দুর্ভাগ্যবশত তাঁর সেঞ্চুরি দলের জয়ে অবদান রাখতে পারেনি।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস সবচেয়ে খারাপভাবে মরসুম শুরু করেছে এবং তারা ৫টি ম্যাচ খেলে সবকটিই হেরেছে এবং পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করার সময়ে ২৩ রানে হেরেছিল এবং প্লে-অফে তাদের যোগ্যতার আশা বাঁচিয়ে রাখতে দ্রুত পারফর্ম্যান্স উন্নত করতে হবে।

সম্ভাব্য একাদশ

দিল্লি ক্যাপিটালস

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, ফিল সল্ট (উইকেটকিপার), মণীশ পান্ডে, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, রিপাল প্যাটেল/আমান খান, ললিত যাদব, চেতন সাকারিয়া, অনরিখ নর্কিয়া, কুলদীপ যাদব।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

জেসন রয়, নারায়ণ জগদীসন (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, ডেভিড ভিসা, সুনীল নারিন, উমেশ যাদব/বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ডেভিড ওয়ার্নার – পাঁচ ইনিংসে ২২৮ রান করেছেন ৪৫.৬০ গড়ে এবং অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ছয় নম্বরে আছেন।

ভেঙ্কটেশ আইয়ার – আগের ম্যাচে সেঞ্চুরি করে দুর্দান্ত ফর্মে আছেন এবং এখনও অবধি পাঁচ ইনিংস খেলে ২৩৪ রান করেছেন ১৭০.৮০ স্ট্রাইক রেটে।

অলরাউন্ডার 

অক্ষর প্যাটেল – বাঁ-হাতি অলরাউন্ডার পাঁচ ম্যাচ খেলে ১২৯ রান করেছেন ১৬৫.৩৮ স্ট্রাইক রেটে এবং বল হাতে ২ উইকেট নিয়েছেন।

শার্দূল ঠাকুর – মাত্র ২ উইকেট নিয়ে বোলিংয়ে বিশেষ অবদান না রাখতে পারলেও ব্যাট হাতে ১০১ রান করেছেন ১৯৮.০৩ স্ট্রাইক রেটে।

বোলার

কুলদীপ যাদব – বাঁ-হাতি স্পিনার ৫ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন ৭.৬৪ ইকোনমি রেটে।

বরুণ চক্রবর্তী – রহস্য স্পিনার এখনও অবধি ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন ২১.০০ গড়ে। সেরা বোলিং ৪/১৫।

উইকেটকিপার 

নারায়ণ জগদীসান – এই মরসুমে এখনও অবধি উইকেটকিপিং না করলেও দিল্লির বিরুদ্ধে উইকেটকিপিংয়ের সুযোগ আসতে পারে।

দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ডেভিড ওয়ার্নার, নারায়ণ জগদীসান, ভেঙ্কটেশ আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), শার্দূল ঠাকুর, সুনীল নারিন, অনরিখ নর্কিয়া, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

close whatsapp