নবম আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগদান করার বিষয়ে প্রতিক্রিয়া জানালেন অ্যারন ফিঞ্চ
অ্যালেক্স হেলস আইপিএল থেকে সরে দাঁড়ানোয় কেকেআর ফিঞ্চকে নিয়েছে
আপডেট করা - Mar 22, 2022 6:55 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ সংস্করণে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের হয়ে খেলবেন। অর্থসমৃদ্ধ লিগের নবম ফ্র্যাঞ্চাইজি কেকেআর যাদের সঙ্গে যুক্ত হলেন ফিঞ্চ। মেগা নিলামে ফিঞ্চ অবিক্রিত ছিলেন। কিন্তু ইংল্যান্ডের অ্যালেক্স হেলস বায়ো-বাবল সংক্রান্ত ক্লান্তির কারণে আইপিএল থেকে সরে দাঁড়ানোয় তাঁর পরিবর্তে নাইটরা ফিঞ্চকে নিয়েছে।
এই ডানহাতি ওপেনিং ব্যাটারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি তাঁর আইপিএল কেরিয়ারে প্রতিনিধিত্ব করেছেন এমন প্রতিটি দলের জার্সি তার কাছে আছে কিনা যার উত্তরে অজি বলেছিলেন যে তিনি যে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতিনিধিত্ব করেছেন তার একটির জার্সি অনুপস্থিত। কিন্তু তিনি মনে করতে পারেননি সেটা কোন ফ্র্যাঞ্চাইজি।
“ভাল প্রশ্ন। এমন একটি দল আছে যাদের শার্ট আমার কাছে নেই কিন্তু কোনটি আমি মনে করতে পারছি না,” cricket.com.au-এর সাথে একটি সাক্ষাৎকারে অ্যারন ফিঞ্চ বলেছেন। আপনি নীচে একই বিষয়ে বলা ফিঞ্চের ভিডিও দেখতে পারেন।
Kolkata Knight Riders will be @AaronFinch5's NINTH IPL team! 😂🤯#PAKvAUS | #IPL2022 pic.twitter.com/tJUz7FAa27
— cricket.com.au (@cricketcomau) March 22, 2022
যতবারই আমরা ছুটির পরিকল্পনা করেছি শেষ মুহূর্তে কিছু ঘটেছে: অ্যারন ফিঞ্চ
অ্যারন ফিঞ্চ আরও বলেছেন যে তিনি আগে কেকেআর ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকে আইপিএলের ২০২২ সংস্করণের জন্য তাঁর প্রাপ্যতা সম্পর্কে লিখেছিলেন এবং তারপরে তাঁর স্ত্রী অ্যামিকে এটি সম্পর্কে অবহিত করেছিলেন। তিনি আরও জানিয়েছেন যে প্রতিবার তিনি তাঁর পরিবারের সাথে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করেন এবং শেষ মুহুর্তে কিছু ঘটে। ফিঞ্চ এই বলে উপসংহারে এসেছিলেন যে এতো কিছুর পরেও তাঁর স্ত্রী সর্বদা খুব সহায়ক।
“আমি আমার স্ত্রীর সাথে ডিনারে ছিলাম এবং অ্যামিকে জানানোর আগে আমি ব্রেন্ডন ম্যাককালামকে (কেকেআর প্রধান কোচ) লিখে পাঠিয়েছিলাম। আমরা যখনই ছুটির পরিকল্পনা করি, তখনই কিছু না কিছু ঘটে। গত ছয় বছরে – বিশেষ করে কোভিডের সময় দুজনের জন্য কিছুটা কঠিন সময় ছিল – যতবারই আমরা ছুটির পরিকল্পনা করেছি শেষ মুহূর্তে কিছু ঘটেছে। সে আশ্চর্য হয়নি এবং খুব সমর্থন করেছিল। সে এবং এস্থার (তাঁর মেয়ে) কোনো এক সময়ে ভারতে আসবেন,” অ্যারন ফিঞ্চ বলেছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ২০২২ সংস্করণটি ২৬শে মার্চ ২০২২-এ শুরু হবে। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস পস্পরের মুখোমুখি হবে।