“দলের চিন্তা প্রক্রিয়ায় অসঙ্গতি রয়েছে” – পাঞ্জাব কিংসের এবারের মরসুম দেখে অজয় জাডেজার মূল্যায়ন

দলের বেশ কিছু পরিবর্তন দেখে খুশি হতে পারেননি জাডেজা

Punjab Kings vs Mumbai Indians
Punjab Kings. (Photo Source: IPL/BCCI)

প্রাক্তন ভারতীয় ব্যাটার অজয় ​​জাডেজা মনে করেন পাঞ্জাব কিংস (পিবিকেএস) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ সমস্ত বিভাগেই ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছে। মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন দল টুর্নামেন্টের শুরু থেকেই তাদের একাদশে প্রচুর পরিবর্তন এনেছে। এবং এখনও টানা দুটি ম্যাচ জিততে পারেনি।

পিবিকেএস প্রাথমিক ম্যাচগুলিতে রাজ অঙ্গদ বাওয়া ও ভানুকা রাজাপাকসাকে খেলানোর পর হঠাৎ বাদ দেয়। তারপর তাদের তাদের বোলিং লাইন-আপেও প্রচুর অদল-বদল করতে থাকে। বৈভব আরোরাকে কিছু ম্যাচ খেলিয়ে, তারপর তাঁকে বাদ দিয়ে আবার সন্দীপ শর্মাকে দলে ফিরিয়ে আনে। প্রচুর দাম দিয়ে কেনা ওডিয়ান স্মিথ ও শাহরুখ খান এখন দলের বাইরে।

এতো অদল-বদলের কারণেই মাঠে তারা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না মনে করে ক্রিকবাজে ম্যাচের প্রিভিউ করার সময় জাডেজা  বলেছেন, “তাদের ক্ষেত্রে মূল সমস্যা হল ধারাবাহিকতার অভাব। মায়াঙ্ক নিজেকে অবনমিত করেছে, যার জন্য তারা নিলামে অনেক খরচ করেছে সেই শাহরুখের জায়গায় তারা ঋষি ধাওয়ানকে এনেছে। এই দলের চিন্তা প্রক্রিয়ায় একটি অসঙ্গতি রয়েছে, এবং সেটি তাদের পারফর্ম্যান্সে প্রতিফলিত হয়।”

জনি বেয়ারস্টো মিডল অর্ডারে পারফর্ম করতে ব্যর্থ হওয়ার পরে অধিনায়ক আগরওয়াল ওপেনিং পজিশন থেকে সরে যান, এবং নিজে মিডল অর্ডারে সরে গিয়ে বেয়ারস্টোকে ওপেনিংয়ে জায়গা করে দেন। যদিও এতে খুব বেশী উন্নতি হয়নি দলের। ২০১৪ সালের পর তাদের প্রথম প্লে অফে জায়গা করে নিতে তাদের বাকি সব ম্যাচ জিততে হবে।

পাঞ্জাবের নিজেদের উপর ভরসা নেই, মত সেহওয়াগের

আইপিএল ২০২১-এর পরে শুধুমাত্র মায়াঙ্ক আগরওয়াল এবং অর্শদীপ সিংকে ধরে রাখার পরে মেগা নিলামে পিবিকেএস সবচেয়ে বেশী অর্থ খরচ করা দল ছিল। কিছু গুরুত্বপূর্ণ মার্কি খেলোয়াড় এবং ম্যাচ বিজয়ীকে নিলামে অধিগ্রহণ করার পর মনে হয়েছিল এবার পিবিকেএস হয়তো তাদের ট্রফির খরা কাটাতে পারবে। 

এই মরসুমে ম্যাচ শেষ করে আসার ক্ষেত্রে কিংস সমস্যায় পড়েছে। গুজরাত টাইটান্স (জিটি) এবং লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর বিরুদ্ধে ম্যাচ বেশীর ভাগ সময় তাদের দখলে থাকা সত্ত্বেও হারে। 

পিবিকেএসের নিজেদের উপর বিশ্বাস নেই মনে করে বীরেন্দ্র সেহওয়াগ বলেছেন, “তাদের দৃষ্টিকোণ থেকে বলতে পারি, স্বপ্ন দেখতে কোনো ক্ষতি নেই। ছয় পয়েন্টের সবগুলোই ছিনিয়ে নিতে হলে তাদের সত্যিই ভালো খেলতে হবে। তাদের একটি ভালো দল আছে, কিন্তু অনেক সমস্যাও আছে। তাদের বিশ্বাস করতে হবে যে তারা এই ম্যাচগুলি জিততে পারে এবং এই মনোভাব আমি এখনও পর্যন্ত এই দলে দেখিনি।” 

close whatsapp