ওয়াংখেড়েতে নামার মুহূর্তটা হার্দিক পান্ডিয়ার কাছে আবেগতাড়িত হবে, মনে করছেন রবি শাস্ত্রী

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: IPL/BCCI)

মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএলের মঞ্চে যাত্রা শুরু হয়েছিল হার্দিক পান্ডিয়ার। ক্রিকেটের মঞ্চে তারকা হয়ে ওঠার শুরুটা হয়েছিল এই ফ্র্যাঞ্চেইজি থেকেই। এবার সেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবে নামছেন হার্দিক পান্ডিয়া। তাঁর একসময়ের ঘরের মাঠেই নামতে চলেছেন হার্দিক পান্ডিয়া। ওয়াংখেড়েতে গুজরাত টাইটান্সের হয়ে ফেরাটা যে হার্দিক পান্ডিয়ার কাছে আবেগতাড়িত হতে চলেছে, তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীর। একইসঙ্গে গুজরাত টাইটান্সের উদ্দেশ্যে সাবদান বানীও দিয়েছেন তিনি।

২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিেলের মঞ্চে অভিষেক হয়েছিল হার্দিক পান্ডিয়ার। সেবার ২০ লক্ষ টাকায় এসেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে।  নিজের পারফরম্যান্স প্রদর্শন করে ২০১৮ সালে ১১ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্সেই থেকেছিলেন হার্দিক পান্ডিয়া।  মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে থাকাকালীন হার্দিক পান্ডিয়ার ব্যাটে রান এসেছে ১৪৭৬ এহবং উইকেট তুলে নিয়েছিলেন ৪২টি উইকেট। এইঅ ওয়াংথেড়ে স্টেডিয়ামে বহু সাফল্য পেয়েছেন হার্দিক পান্ডিয়া। এই মাঠের সহ্গে তাঁর বহু স্মৃতিও জড়িয়ে রয়েছে।

চলতি আইপিএলে ১০ ম্যাচে ২৭৭ রান রয়েছে হার্দিক পান্ডিয়ার

যদিও এদিন ওয়াংখেড়েতে অ্যাওয়ে  দলের অধিনায়ক হিসাবেই নামবেন তিনি। কিন্তু এই মাঠ যে হার্দিক পান্ডিয়াকে অনেকটাই আবেগতাড়িত করে তুলবে তাও মেনে নিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। এবারের আইপিএলেও হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দুরন্ত পারফর্ম্যান্স প্রদর্শন করছে গুজরাত টাইটান্স। এই মুহূর্তে প্লেঅফে জায়কা পাকাপাকি করার থেকে মাত্র একটিজয় দূরে দাঁড়িয়ে রয়েছে তারা। যদিও মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে সেই কাজটা করা যে খুব একটা সহজ হবে না তা মানতে কোনও দ্বিধা নেই রবি শাস্ত্রীর।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “হার্দিকের ওয়াংখেড়ে স্টেডি্য়ামে ফেরাটা অনেকটাই আবেগতাড়িত হয়ে উঠবে। যে মাঠ থেকেই তিনি তারকা হয়ে উঠেছিলেন সেখানেই এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাঁর দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে গি্য়ে অনেককিছুই প্রমাণ করতে চাইবেন হার্দিক পান্ডিয়া। এই ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হতে  চলেছে। যদিও েই মুম্বই ইন্ডিয়ান্সকে কিন্তু গুজরাত টাইটান্সের পক্ষে হারানোটা কুব একটা সহজ কাজ হবে না”।

এবহারের আইপিএলে শুরুটা ভালভাবে করতে না পারলেও, ধীরে ধীরে কিন্তু ফর্মে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। শেষ কয়েকটি ম্যাচেই হার্দিক পান্ডিয়ার ব্যাটে রানের ঝলক দেখা গিয়েছে। সেইসঙ্গে বল হাতেও কত তিনটি উইকেট তুলে নিয়েছেন তিনি। ওয়াংখেড়েতেও যে হার্দিক পান্ডিয়া বড় রানের লক্ষ্যে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে আইপিএলে ১০ ম্যাচে ২৭৭ রান রয়েছে হার্দিক পান্ডিয়ার।

close whatsapp