রাহুল তেওয়াটিয়াকে “আইসম্যান” বলে সম্বোধন সুনীল গাভাসকরের, তাঁর পারফরম্যান্সে মুগ্ধ গাভাসকর

Rahul Tewatia
Rahul Tewatia. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে প্রথমবার খেলতে নেমেছে গুজরাত টাইটান্স। স্বপ্নের দৌড় চলছে তাদের। আর গুজরাতের এই অপরাজিত দৌড়ের পিছনে যার অবদান অনস্বীকার্য, তিনি হলেন রাহুল তেওয়াটিয়া। সেই রাহু তেওয়াটিয়াকেই এবার নতুন নাম দিলেন সুনীল গাভাসকর। আইপিএলের ম়ঞ্চে রাহুল তেওয়াটিয়াকে আইসম্যান বলেই সম্বোধন করলেন তিনি। কঠিন পরিস্থিতি হোক কিংবা ডেথ ওভারে ব্যাটিং। চাপমুক্ত থেকে সেই জায়গা থেকে দলকে জেতানোর তেওয়াটিয়ার দক্ষতা দেখেই মুগ্ধ সুনীল গাভাসকর।

যদিও রাহুল তেওয়াটিয়াকে এবারের আইপিএলে দেখে এমন মন্তব্য করেননি সুনীল গাভাসকর। তাঁর মতে গত মরসুমে সংযুক্ত আরব আমিরশাহীতে রাহুল তেওয়াটিয়া যেমন পারফরম্যান্স দেখিয়েছিলেন, তা দেখে ই ভারতের এই কিংবদন্তী প্রাক্তন তারকা মুগ্ধ হয়েছেন। তাঁর মতে রাহুল তেওয়াটিয়া সংযুক্ত আরব আমিরশাহীতে শেলডন কটরেলের বিরুদ্ধে এক ওভারে পাঁচটি ছয় মেরে ম্যাচ জিতিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এবারের আইপিএলেও গুজরাত টাইটান্সের হয়ে সেরকম পারফরম্যাম্স দেখিয়ে যাচ্ছেন তিনি।

রহুল তেওয়াটিয়াকে কেন আইসম্যান বলে ডাকেন গাভাসকার, জানালেন তিনি

আর সেই প্রসঙ্গেই স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে সুনীল গাভাসকর জানিয়েছেন, “শেলডন কটরেলের বিরুদ্ধে তাঁর সেই বিধ্বংসী পারফরম্যান্সই রাহুল তেওয়াটিয়াকে আত্মবিশ্বাস যুগিয়েছে এবং বড়মঞ্চে তিনি যে পারফম্যান্স করতে পারেন, সেই বিশ্বাস দিয়েছে। তাঁর হাত থেকে অবিশ্বাস্য পারফরম্যান্স আমরা অন্য দিনেও দেখেছি।তিনি যখন ডেথ ওভারে ব্যাটিং করেন সেই মুহূর্তে কোনওরকম চাপের চিহ্ন কিন্তু এই ক্রিকেটারের হাবেভাবে বোঝা যায়না। তিনি শুধু বল ডেলিভারির অপেক্ষা করেন এরপরই নিজের শট খেলেন রাহুল তেওয়াটিয়া। তাঁর খাতায় সমস্ত ধরেনের শটই বোধহয় রয়েছে”।

এবারের আইপিএলের মঞ্চেও রাহুল তেওয়াটিয়ার সাফল্যের দৌড় অব্যহত। গুজরাত টাইটান্সকে শেষ মুহূর্ত থেকে ম্যাচ জেতানোর স্বাক্ষী রয়েছেন তিনি। শেষ ২ বলে ১২ রান বাকি থাকলে তা যেমন পরপর দু বলে দুটো ছয় মেরে তুলে দিয়েছেন। ঠিক তেমনই গুজরাতের গত ম্যাচে মিলারের সঙ্গে পার্টনারশিপ গড়ে ম্যাচ জিতিয়েছেন তিনি। এমন সমস্তকিছু বিচার করেই তাঁকে আইসম্যান উপাধি দিয়েছেন সুনীল গাভাসকর।

এই প্রসঙ্গে গাভাসকর জানিয়েছেন, “তাঁকে এমন নাম দিয়েছি তার কারণ হল যখন তেওয়াটিয়া ক্রিজে থাকেন, তাঁর মধ্যে কোনওরকম ভীতি কিংবা চাপের কোনও লক্ষ্যণ দেখা যায়না। কোন ডেলিভারির বিরুদ্ধে কী শট খেলতে হয় তা যথেষ্ট ভালভাবে জানেন তিনি। নিজের পছন্দের শট খেলতেও তিনি যথেষ্ট ভালবাসেন। আর তাঁকে যদি মিডলে বল দেওয়া হয়, তবে তা ছয় হবেই। তিনি কোনও পরিস্থিতিতেই ঘাবরে যাননা আর সেজন্যই রাহুল তেওয়াটিয়াকে আইসম্যান বলে আমি ডাকি”।

close whatsapp