ভেঙ্কটেশ আইয়ারের সেঞ্চুরী ইনিংস দেখে আপ্লুত ইরফান পাঠান
আপডেট করা - Apr 16, 2023 7:06 pm

১৫ বছর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম সেঞ্চুরী করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। এরপর থেকে কেকেআরের ক্রিকেটাররা বড় ইনিংস খেললেও কেউই সেঞ্চুরী ইনিংস খেলতে পারেনি। ১৫ বছর পর সেই অপেক্ষারই অবসান হয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এদিন কলবকাতা নাইট রাইডার্সের হয়ে সেঞ্চুরী ইনিংস খেললেন ভেঙ্কটেশ আইয়ার। আর সেই পারফরম্যান্সেই মুগ্ধ প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার ইরপান পাঠান। সোশ্যাল মিডিয়াতেই ভেঙ্কটেশ আইয়ারকে প্রশংসায় ভরিয়ে দিলেন ইরকফান পাঠান।
এদি্ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংথেড়ে স্টেডিয়ামে রামের ঝড় তুলেছিলেন ভেঙ্গটেশ আইয়ার। আপ সেই ঝড়েই কার্যত বিপর্যস্ত হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং লাইনআপ। এবারের আইপিএলে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবেই খেলানো হ্চ্ছে ভেঙ্কটেশ আইয়ারকে। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অবশ্য নিয়মটা খানিকটা বদলেছিল। তাঁকে প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রথমে ব্যাটিং পাওয়ার পরই তাঁকে প্রথম একাদশে নিয়ে আয়ার সিদ্ধান্ত বোধহয় নেওয়া হয়েছিল। আর সেই সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল না নাইট রাইডার্সের ব্যাটিং শেষেই বোঝা যায়।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫১ বলে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন ভেঙ্কটেশ আইয়ার
টস হারলেও এদিন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও নাইট রাইডার্স শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেনি। সেখানেই পরপর দুই উইকেট খুইয়ে বেস চাপে পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই সময় থেকেই দলের রান এঅগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন কলকাতা নাইট রাইডার্সের এই তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। তাঁর হাত থেকে এদিন শুধুই ছিল চার ও ছয়ের বন্যা। সেই রানের ঝড়েই কার্যত বিধ্বস্ত হয়েছিল মুম্হই ইন্ডিয়ান্সের বোলিং লাইনআপ। ভেঙ্কটেশ আইয়ারের এমন পারফর্ম্যান্স দেখে আপ্লুত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।
Venkatesh Iyer only 2nd batter to score hundred for @KKRiders there was a proper method to this inning 👏
— Irfan Pathan (@IrfanPathan) April 16, 2023
নাইট রাইডার্সের ব্যাট শেষে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “কলকাতা নাইট রাইডার্সের হয়ে দ্বিতীয় ব্যাটার হিসাবে আইপিএলে সেঞ্চুরী করেছেন ভেঙ্কটেশ আইয়ার। এই ইনিংসে নিখুঁত পদ্ধতিতে খেলেছেন তিনি”। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলার পরই অরেঞ্জ ক্যাপ উঠেছে ভেঙ্কটেশ আইয়ারের মাথায়। এমন স্বীকৃতিতে ভেঙ্কটেশ আইয়ার যে আপ্লুত হবেন তা বলার অপেক্ষা রাখে না।
৫১ বলে ১০৪ রানের ইনিংস খেলেছেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে চার ও ছয়ের বন্যা। সেখানেই ভেঙ্কটেশ আইয়ারের ইনিংসটি সাজানো রয়েছে ৯টি ছয় এবং ৬টি বাউন্ডারি দিয়ে।