আইপিএল ২০২৩, ম্যাচ ২৯: চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স
সিএসকের আগের ম্যাচে ডেভন কনওয়ে ম্যাচের সেরা হয়েছিলেন
আপডেট করা - Apr 21, 2023 12:23 pm

প্রিভিউ
চেন্নাই সুপার কিংস (সিএসকে) ২১শে এপ্রিল, শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২৯তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)-এর মুখোমুখি হবে। সুপার কিংস পাঁচ ম্যাচের মধ্যে তিনটি জিতেছে এবং পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ৮ রানে জিতে তারা এই ম্যাচে নামছে। ডেভন কনওয়ে ও শিবম দুবের অর্ধশতকের সাহায্যে সিএসকে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২২৬ রান করেছিল। কনওয়ে ৪৫ বলে ৮৩ রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। তুষার দেশপান্ডে আবারও সিএসকেকে ডেথ ওভারে ভরসা যুগিয়ে চার ওভারে ৪৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন।
সানরাইজার্স এখনও পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতেছে এবং পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে। তারা দুটি পরাজয় দিয়ে তাদের অভিযান শুরু করলেও পরপর দুটি ম্যাচ জিতে ভালো প্রত্যাবর্তন করেছিল। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আগের ম্যাচে তারা ১৪ রানে হেরে গিয়েছিল। প্রতিপক্ষ মুম্বাই ক্যামেরন গ্রিনের ৪০ বলে ৬৪ রানের সুবাদে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯২ রান করেছিল। ব্যাটিং করতে নেমে এসআরএইচ নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছিল এবং শেষ অবধি ১৭৮ রানে অল আউট হয়ে যায়।
সম্ভাব্য একাদশ
চেন্নাই সুপার কিংস
ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আজিঙ্ক্যা রাহানে, মইন আলি, শিবম দুবে, আম্বাতি রায়ুডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, মাহীষ থিকশানা, মাথীশা পাথিরানা, তুষার দেশপান্ডে।
সানরাইজার্স হায়দ্রাবাদ
হ্যারি ব্রুক, সামার্থ ভ্যাস, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), অভিষেক শর্মা, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, মার্কো য়্যানসেন, মায়াঙ্ক মার্কান্ডে, ভুবনেশ্বর কুমার।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
রুতুরাজ গায়কওয়াড় – পাঁচ ইনিংসে ২০০ রান করেছেন ৫০.০০ গড়ে এবং অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে দশ নম্বরে আছেন।
হ্যারি ব্রুক – একটি সেঞ্চুরিসহ পাঁচ ইনিংস খেলে ১৩৮ রান করেছেন ১৩৬.৬৩ স্ট্রাইক রেট এবং ৩৪.৫০ গড়ে।
অলরাউন্ডার
রবীন্দ্র জাডেজা – বাঁ-হাতি অলরাউন্ডার পাঁচ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন এবং একটি ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন।
মার্কো য়্যানসেন – যে কটি ম্যাচ খেলেছেন, তার প্রত্যেকটিতেই দুটি করে উইকেট নিয়েছেন। ৩ ম্যাচে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি এক ইনিংসে ১৩ রান করেছেন।
বোলার
তুষার দেশপান্ডে – ডান-হাতি পেসার ৫ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন এবং ডেথ ওভারে সিএসকের অন্যতম প্রধান ভরসা।
ভুবনেশ্বর কুমার – ৪ উইকেট নিয়েছেন ৮.৭০ ইকোনমি রেটে। আগের দুই ম্যাচে যথাক্রমে ৩১ ও ২৯ রান দিয়েছেন মাত্র।
উইকেটকিপার
ডেভন কনওয়ে – আগের ম্যাচে ৮৩ রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এবং এখনও অবধি তাঁর সংগ্রহে ১৮১ রান।
চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ডেভন কনওয়ে (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, মইন আলি, এইডেন মার্করাম, হ্যারি ব্রুক, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মার্কো য়্যানসেন (সহ-অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, তুষার দেশপান্ডে।