ধ্রুব জুরেলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত সঞ্জু স্যামসন
আপডেট করা - Apr 6, 2023 2:20 pm

আইপিএলের দ্বিতীয় ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছে রাজস্থান রয়্যালস। কিন্তু সেই ম্যাচেই রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পররফরম্যান্স দেখিয়েছিলেন তরুণ ক্রিকেটার ধ্রুব জুরেল। রাজস্থান জিততে ন পারলেও, এই তরুণ ক্রিকেটারেরক পারফর্ম্যান্স নিয়ে উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। শিমরণ হেটমায়ারের সঙ্গে অভিষের ম্যাচেই তাঁর পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছেন সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালস অধিনায়কের মতে ভবিষ্যতে এই তরুণ ক্রিকেটার তাদের বহু ম্যাচ জেতাতে পারবেন।
পঞ্জাব কিংসের বিরুদধে অবস্য প্রথম একাদশে ছিলেন না ধ্রুব জুরেল। তাঁকে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবেই মাঠে নামানো হয়েছিল। এদিনই আইপিএলের মঞ্চে অভিষেকও হয় তাঁর। রাজস্থান রয়্যালসের সেই সিদধান্ত যে একেবারেই ভুল ছিল না তা বুঝিয়ে দিয়েছিলেন তিনি। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রধান শক্তিই তাদের ব্যাটিংয়ের টপ অর্ডার। কিন্তু পঞ্জাবের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন জস বাটলার, যসস্বী জয়সওয়ালরা। সঞ্জু স্যামসনও বড় রান করতে পারেননি। কিন্তু সেই কঠিন পরিস্থিতিতে দক্ষতার পরিচয় দিয়েছিলেন ধ্রুব জুরেল।
আইপিএলের অভিষেক ম্যাচেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৫ বলে ৩২ রান করেছেন ধ্রুব জুরেল
সিমরক হেটমায়ারের সঙ্গে সমান দক্ষতাতে খেলে গিয়েছিলেন তিনি। প্রতিপক্ষ শিবিরে ছিলেন আন্তর্জাতিক বোলাররা। সেইসঙ্গে পরপর উইকেট খুইয়ে রাজস্থান রয়্যালস বেশ চাপেও পড়ে গিয়েছিল। কিন্তু সেই জায়গা থেকেই চাপের মোকাবিলা করে গিয়েছিলেন কিনি। ১৫ বলে ৩২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন তিনি। সেই পরিস্থিতিতে শিমরণ হেটমায়ারের সঙ্গে ৬১ রানের পার্টনারসিপও গড়ে তুলেছিলেন ধ্রুব জুরেল। যদিও সেষরক্ষা করতে পারেনি রাজস্থান রয়্যালস। তবে এই তরুণ ক্রিকেটার যে রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্টের নজর কেড়েছেন তা বলাই যায়।
ম্যাচ শেষে সঞ্জু স্যামসন তাংর প্রসঙ্গে জানিয়েছেন, “তিনি যেভাবে ব্যাটিং করেছেন তা অসাধারণ। বিশেষ করে সেই চাপের পরিস্থিতিতে আন্তর্জাতিক বোলারদের বিরুদ্ধে যেভাবে নিজের পারফরম্যান্স তিনি দেখিয়েছিলেন, সেটাই তাঁর দক্ষতা সম্বন্ধে অনেক কিছুই বলে দেয়। ভবিষ্যতে তিনি যে আমাদের ম্যাচ জেতাতে পারবেন, তা নিয়ে আমি যথেষ্ট আশাবাদী”।
রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচে নেমেই নিজের আক্রমণাত্মক ক্রিকেটের পরিচয় দিুয়েছিলেন ধ্রুব জুয়েল। প্রতিপক্ষ শিবিরে স্যাম কারান, অর্শদীপ সিংদের মতো তারকা বোলাররা থাকলেও, তাদের মোকাবিলা করতে এতটুকুও ভয় করেননি এই তরুণ ক্রিকেটার। পরের ম্যাচে রাজস্থান রয়্যালসেোর প্রথম একাদশে যে ধ্রুব জুরেল নিজের জায়গা পাকা করে ফেলেছেন তা বলাই বাহুল্য।