দলের ওপর ভরসা ছিল, রিটেনশন নিয়ে ধোনির সঙ্গে কোনওরকম কথা বলেননি দীপক চাহার

Deepak Chahar
Deepak Chahar.(Photo Source: IPL/BCCI)

চেন্নাই সুপার কিংস তাদের ক্রিকেটারদের সবসময়ই নিজেদের পরিবারের লোক মনে করেন। নিলামের আগে তাঁকে ছেড়ে দিলেও, দলের ওপর তাঁর ভরসা ছিল। আর সেই ভরসাতেই তিনি খুব একটা চিন্তা করেননি দীপক চাহার। আইপিএলের জন্য যখন রিটেনশন শুরু হয়েছিল, তার আগে একবারের জন্যও মহেন্দ্রসিং ধোনির সঙ্গে এই বিষয়ে কথা বলেননি দীপক চাহার। এমনকী টিম ম্যানেজমেন্টের কারোর সঙ্গেও কোনও আলোচনা করেননি তিনি। তাঁর সকলের ওপর ভরসা ছিল। আর সেই মর্যাদাই এদিন পেয়েছেন তিনি।

এবারের নিলামে এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংসের সবচেয়ে দামী ক্রিকেটার দীপক চাহার। বিরাট দামে এবার চেন্নাই সুপার কিংসে গিয়েছেন এই তরুণ ক্রিকেটার। আগে থেকেই তেমন একটা সম্ভাবনার আভাস পাওয়া গিয়েছিল। সেটাই হয়েছে। চেন্নাই সুপার কিংসে ১৪ কোটি টাকায় গিয়েছেন দীপক চাহার। আইপিএলের ইতিহাসে চেন্নাই শিবিরে এখন তিনিই সবচেয়ে দামী ক্রিকেটার।

আইপিএলের মঞ্চে শনিবার যখন তাঁর নাম ওঠে, সেই সময় থেকেই সকলের চোখ ছিল চেন্নাই সুপার কিংসের দিকে। কিন্তু তাঁকে নিয়ে শুরু থেকেই লড়াইয়ে ঝাঁপায়নি চেন্নাই সুপার কিংস। তাঁকে নিয়ে প্রথমে লড়াইটা ছিল দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের। সেখানেই তাঁর দর যখন ১০ কোটি ছোঁয়, সেই সময়ই চেন্নাই লড়াইয়ে যোগ দেয়। আর ১৪ কোটি টাকায় এই তারকা ক্রিকেটারকে তুলে নেয় তারা।

দীপক চাহার এই প্রসঙ্গে জানান, “রিটেনশনের আগে মহেন্দ্র সিং ধোনি অথবা টিম ম্যানেজমেন্টের কারোর সঙ্গেই কথা বলিনি। ২০১৮ সালে আমায় যখন দলে নেওয়া হয়েছিল, তখন থেকেই বলা হয়েছিল আমি তাদের সবসময়ের সঙ্গী। চেন্নাই সুপার কিংসে আবারও ফিরতে পেরে আমি খুশি। দলের সেই পুরনো মুখ গুলোকে ফের দেখতে পাব”।

রিটেনশনের আগে ধোনির সঙ্গে কথা হয়নি তাঁর, দলের ওপর ভরসা ছিল দীপক চাহারের

এবারের নিলামের আগে মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজাদের রাখার জন্য বাকি সকলকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই সুপার কিংস। দল ছেড়ে দিলেও তাঁর ভরসা ছিল। নিলামের আগে ফের চেন্নাই সুপার কিংসে খেলার ইচ্ছার কথাও শোনা গিয়েছিল তাঁর মুখে। আর সেই ইচ্ছাই পূরণ হয়েছে দীপক চাহারের।

ভারতের জার্সি গায়ে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। সেখানে শেষ একদিনের ম্যাচে সুযোগ পেয়েছিলেন দীপক চাহার। সেখানেই ভারতের হয়ে শেষ মুহূর্তে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ভাগ্য সঙ্গ দেয়নি বলে সেই ম্যাচ জেতা যায়নি। কিন্তু সকলের মন জিতে নিয়েছিলেন তিনি। তাঁর ঝোরো অর্ধশতরানেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারত যদিও শেষপর্যন্ত তা হয়নি। কিন্তু চাহার সুযোগ করে নিয়েছেন।

 

close whatsapp