প্রয়াত বাবার ইচ্ছাপূরণ, চেন্নাই সুপার কিংসে গিয়ে আপ্লুত ধোনি ভক্ত রাজ্যবর্ধন হাঙ্গারগেকর
আপডেট করা - Feb 18, 2022 3:34 pm

বাবা প্রয়াত হয়েছেন। ক্রিকেটার ছেলে রাজবর্ধন হাঙ্গারগেকরকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখার স্বপ্ন ছিল তাঁর। ২০২২ সালের আইপিএলের মেগা নিলামে সেই স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু ছেলেকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা হবে না তাঁর। বাবার অপূর্ণ সেই ইচ্ছা এবার পূরণ করতে পেরেই আবেগতাড়িত রাজ্যবর্ধন হাঙ্গারগেকর। চেন্নাই সুপার কিংসে সুযোগ পাওয়ায় আপ্লুত তিনি। বরাবরই ধোনি ভক্ত রাজ্যবর্ধন। এবারের আইপিএলে সেই ধোনির নেতৃত্বেই অভিষেক হবে তাঁর। মাঠে নামার অপেক্ষায় রাজ্যবর্ধন।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে এবার ইতিহাস তৈরি করেছে ভারত। সেই দলেরই অন্যতম সদস্য ছিলেন রাজ্যবর্ধন। তাঁর পারফরম্যান্স দেখেও মুগ্ধ হয়েছিলেন সকলে। অনুর্ধ্হ-১৯ বিশ্বকাপে তাঁর আগুনে বোলিং দেখে চমকে গিয়েছিলেন সকলেই। প্রতিপক্ষকে যেমন নাস্তানাবুদ করেছিলেন তেমনই আপ্লুত করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের। আর বিশ্বকাপের পর থেকেই রাজ্যবর্ধনকে নিয়ে শুরু হয়ে গিয়েছিল নানান জল্পনা।
আইপিএলের মঞ্চে যশ ধুল, রাজ বাওয়াদের পাশাপাশি এবার নাম ছিল রাজ্যবর্ধনেরও। তিনি যে বেশ বড় অঙ্কেই আইপিএলে দল পেতে চলেছেন, এমন ভবিষ্যদ্বানীও শোনা গিয়েছেন অনেকের মুখে। সেই সম্ভাবনাই সত্যি হয়েছে এবারের আইপিএলের মেগা নিলামের মঞ্চে। চেন্নাই সুপার কিংসে দেড় কোটি টাকায় গিয়েছেন এই তরুণ ক্রিকেটার। ছোট থেকেই সেই দলে খেলার স্বপ্ন দেখতেন তিনি।
বাবার স্বপ্ন পূরণ হয়েছে, চেন্নাই সুপার কিংসে গিয়ে আপ্লুত রাজ্যবর্ধন
আর রাজ্যবর্ধনের প্রয়াত বাবারও ছিল সেটাই স্বপ্ন। দুজনেই মহেন্দ্র সিং ধোনির ভক্ত। বাবা হয়ত দেখে যেতে পারলেন না। কিন্তু তাঁর সেই অধরা স্বপ্ন কিন্তু এবার পূরণ হয়েছে। আর তাতেই আবেগতাড়়িত রাজ্যবর্ধন হাঙ্গেরদেকর। তিনি জানিয়েছেন, “আমি মহেন্দ্র সিং ধোনির অন্ধভক্ত। আমার বাবাও ছিলেন চেন্নাই সুপার কিংসের সমর্থক। তিনি সবসময়ই চাইতেন আমি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলি। সেই সুযোগ পেয়ে আমি আপ্লুত”।
এবারের অনুর্ধ্হ-১৯ বিশ্বকাপে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন ১৯ বর্ষীয় এই তরুণ ক্রিকেটার। তাঁর ধারাবাহিক ভাবে ১৪০ এর গতিতে বল করার দক্ষতা দেখে চমকে গিয়েছিলেন সকলে। শুধু বল হাতেই নয় ব্যাটিংয়েও যথেষ্ট স্বচ্ছ্বন্দ। বিশ্বকাপের মঞ্চে তাঁর লম্বা শট বোলারদের বিধ্বস্ত করেছে বারবার। আর সেই থেকেই রাজ্যবর্ধনের দিকে নজর ছিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোর।
আইপিএল নিলামের দ্বিতীয় দিন শেষের দিকে নাম ওঠে অনুর্ধ্ব-১৯ ক্রিকেটারদের। রাজ্যবর্ধনের নাম ওঠার সঙ্গেই শুরু হয়েছিল লড়াইটা। চেন্নাই সুুার কিংস তো ছিলই, একইসঙ্গে তাঁকে নেওয়ার লড়াইয়ে ছিল মুম্বই ইন্ডিয়ান্সও। রাজ্যবর্ধনের ন্যূনতম মূল্য ছিল এবার ২০ লক্ষ টাকা। কিন্তু তাঁকে নলড়াইটা চলে বেশ কিছুক্ষণ। অরপর ১.৫০ কোটি টাকাতে চেন্নাই সুপার কিংস শিবিরেই যান তিনি।
যাঁকে দেশে ক্রিকেট খেলার প্রতি আগ্রহ, সেই ধোনির নেতৃত্বেই এবার খেলবেন তিনি। আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে আইপিএল। চেন্নাই সুপার কিংসের জার্সিতে তাঁর অভিষেক কবে হয়, সেটাই দেখার অপেক্ষায় সকলে।