উথাপ্পা-শিবম দুবের বিধ্বংসী পার্টনারশিপেই আইপিএলে প্রথম জয় চেন্নাই সুপার কিংসের

Robin Uthappa and Shivam Dube
Robin Uthappa and Shivam Dube. (Photo Source: Twitter/IPL)

রবীন উথাপ্পা ও শিবম দুবের ১৬৫ রানের পার্টনারশিপটাই চেন্নাই সুপার কিংসের ম্যাচ জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল। সেই পথে হেঁটেই চেন্নাইয়ের জয়টা নিশ্চিত করলেন বোলাররা। টানা চার ম্যাচ হারের পর অবশেষে এবারের আইপিএলে জয়ের মুখ দেখল রহীন্দ্র জাদেজার চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৩ রানে জিতল চেন্নাই সুপার কিংস। আর এই জয়ের খানিকটা হলেও স্বস্তির আবহ ফিরল এবার ধোনিদের শিবিরে।

পরপর চার ম্যাচ হারের বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততে মরিয়া ছিল চেন্নাই। এই ম্যাচ জিততে না পারলে, প্লেঅফের থেকে অনেকটাই পিছিয়ে পড়ল চেন্নাই। তবে এদিন দুর্ধর্ষ ফর্মে ছিলেন রবীন উথাপ্পা। বয়সটা যে তাঁর কাছে একটা সংখ্যা মাত্র তা ফের একবার বুঝিয়ে দিলেন উথাপ্পা। এদিন ওপেনিংয়ে নামা থেকেই রানের ঝড় তুলেছিলেন তিনি। সেইসঙ্গ অবশ্যই যোগ্য সঙ্গত তরুণ ক্রিকেটার শিবম দুবেরও। আরসিবির তাবড় তাবড় বোলারদের এদিন একেবারে নাজেহাল করে দিয়েছেন তারা। আর তাতেই জাদেজাদের প্রথম ম্যাচ জয়ের রাস্তাটাও ঠিক হয়ে গিয়েছিল।

এবারের আইপিএলে প্রথম জয় পেল চেন্নাই সুপার কিংস

ডি ওয়াই পটেল স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসি। এবারের আইপিএলের ট্রেন্ড থেকে বাইরে যাননি তিনিও। শিশির সমস্যার জন্যই এবার সকলে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু  এদিন সেই পরিকল্পনা একেবারেই সফল হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের। আর তার কারণ হলেন রবীন উথাপ্পা। এদিন শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন রবীন উথাপ্পাষ। যদিও এদিনও ব্যট হাতে ব্যর্থ হয়েছেন রুতুরাজ গায়কোয়াড় ও মোঈন আলি। তবে বেঙ্গালুরু বোলারদের স্বস্তি এদিন ছিল এটুকুই।

এরপরই মাঠে শুরু হয় দুই তারকার তান্ডব। কখনও শিবম দুবে তো কখনও রবীন উথাপ্পা, বেঙ্গালুরুর বোলারদের নাস্তানাবুদ করে ছাড়েন। ডুপ্লেসি, কোহলিদের কোনও পরিকল্পনাই তারা এদিন সফল হতে দেয়নি। মাঠে শুধুই তাদের ব্যাট থেকে দেখা গিয়েছে চার-ছক্কার ঝলকানি। আকাশদীপ, সিরাজ, হাসারঙ্গাদের বল বারেবারেই বাউন্ডারির ওপারে পাঠিয়ে দিয়েছেন দুই তারকা। গোটা ম্যাচে একাই ৯টি ছয় মেরেছেন রবীন উথাপ্পা। তিনি যখন সাজঘরে ফেরেন তখন তাঁর রান ৮৮।  আর দলের রান ৩ উইকেটে ২০১। রবীন্দ্র জাদেজা অবশ্য রানের খাতা খুলতে পারননি। শিবম দুবে অবশ্য শেষ পর্যন্ত ঠিকে ছিলেন। তবে একটাই আফসোস আইপিএলের প্রথম শতরানটা পেলেন না।  তাঁর ৪৬ বলে ৯৫ রানের ইনিংসে রয়েছে ৮টি ওভার বাউন্ডারি ও ৫টি বাউন্ডারি। চেন্নাই সুপার কিংস করেন ২১৬।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে এদিন রানের পাহাড় গড়ে তুলেছিল চেন্নাই সুপার কিংস। বেঙ্গালুরুকে জিততে হলে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হত। অন্যদিকে চেন্নাই বড় রান করলেও, যথেষ্ট সাবধানি ছিল। তার কারণ এবারের আইপিএলে ২০০ রান করেও যে তাদের হারতে হয়েছে। ডুপ্লেসি এবং অনু রাওয়াত শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টাটা করেছিলেন ঠিকই, কিন্তু সেই তাড়াহুড়োর জন্যই উইকেটও খোয়াতে হয়েছে তাদের।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৬৫ রানের পার্টনারশিপ উথাপ্পা ও শিবম দুবে জুটির

তাড়াহুড়ো করতে গিয়ে ৫০ রানের মধ্যেই ৪ উইকেট খোয়ান তারা। ডুপ্লেসি ফেরেন ৮ রান। বিরাট কোহলিকে ফিরতে হয় ১ রানে। ম্যাক্সওয়েল কয়েকটি বড় শট খেললেও, ২৬ রানেই সাজঘরে ফিরতে হয় তাঁকেও। শাহবাজ এবং দীনেশ কার্তিক অবস্য একটে চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু শাহবাজকেও এদিন ৩১ রানেই ফিরতে হয়। যদিও তখনও পর্যন্ত চেন্নাই পুরোপুরি স্বস্তিতে ছিল না। কারণ ক্রিজে দাঁড়িয়েছিলেন দীনেশ কার্তিক। আরক সেরকমই ভয়ঙ্কর মেজাজে ছিলেন তিনি। এক ওভারে ২৩ রান নিয়ে জাদেজাদের চিন্তা হঠাত্ই বাড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু এদিন আর ম্যাচ ফিনিশ করতে পারেননি দীনেশ কার্তিক। ১৪ বলে ৩৪ রান করেই সাজঘরে ফিরতে হয় দীনেশ কার্তিককে।

আর তিনি ফিরতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে চেন্নাই সুপার কিংস। তখন চেন্নাইয়ের জয়টা শুধুই যেন সময়ের অপেক্ষা। ১৯৩ রানেই থামতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আর সেইসঙ্গেই আইপিএলে প্রথম ম্যাচ জিতে লিগ টেবিলে ৯ নম্বরে উঠে এলেন মহেন্দ্র সিং ধোনিরা।

close whatsapp