আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে লখনউ সুপার জায়ান্টস
গত মরসুমে এলিমিনেটরে বিদায় নিয়েছিল এলএসজি
আপডেট করা - Oct 31, 2022 4:07 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাদের প্রথম মরসুমেই লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) নজরকাড়া পারফর্ম্যান্স করে সমীহ আদায় করে নিয়েছিল। লিগ পর্বে ধারাবাহিকভাবে ম্যাচ জেতা এলএসজি প্রথম দিকে শীর্ষ দুই স্থানের একটি ধরে রাখলেও শেষের দিকে পারফর্ম্যান্সে ঘাটতি দেখা গিয়েছিল এবং ১৪ ম্যাচে নয় জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থেকে প্লে-অফে যাওয়ার যোগ্যতা অর্জন করেছিল। এলিমিনেটরে হাই-ভোল্টেজ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ১৪ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
আইপিএল ২০২২ মেগা নিলামে লখনউ টি-টোয়েন্টি ফর্ম্যাটের বেশ কিছু তারকাকে দলে নিতে সক্ষম হয়েছিল। অলরাউন্ডারে সমৃদ্ধ স্কোয়াডের ভারসাম্য ভালো ছিল এবং বিদেশীরাও তাৎপর্যপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। তবে আসন্ন নিলামের আগে দলকে আরও মজবুত করতে বেশ কিছু খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রাখবে এলএসজি। তার জন্য নিলামের আগে বেশ কিছু খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারে তারা।
এখানে আলোচনা করা হল এমন তিন ক্রিকেটারকে নিয়ে যাঁদের ট্রেডিং উইন্ডোর সময় ছেড়ে দিতে পারে এলএসজি
৩) অঙ্কিত রাজপুত

অঙ্কিত রাজপুত ঘরোয়া সার্কিটে ধারাবাহিক পারফর্মার এবং ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ১০৫ উইকেট নিয়েছেন। ২৮ বছর বয়সী পেসার ২০১৩ থেকে আইপিএলে খেলছেন। তবে ধারাবাহিকভাবে কখনই উইকেট পাননি তিনি। কোন নির্দিষ্ট দলের অবিচ্ছেদ্য অংশ না হয়ে ওঠায় নিয়নিত সুযোগ পাননি কখনই। ২৯টি আইপিএল ম্যাচে ২৪ উইকেট পাওয়া অঙ্কিতের আইপিএলে সেরা বোলিং পরিসংখ্যান ১৪/৫।
উত্তরপ্রদেশের পেসার আইপিএল ২০২১-এ একটিও ম্যাচে সুযোগ না পাওয়া সত্ত্বেও মেগা নিলামে তাঁকে ৫০ লাখ টাকার বিনিময়ে কিনেছিল এলএসজি। তবে পুরো মরসুম তাঁকে ডাগ আউটে বসিয়ে রাখা হয়েছিল এবং ডান-হাতি সিমারকে তাঁর যোগ্যতা প্রমাণ করার সুযোগ দেওয়া হয়নি।
আইপিএল ২০২২ মরসুমে এলএসজি মহসিন খানকে আবিষ্কার করেছিল এবং তিনি দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। বাঁ-হাতি পেসারের দুর্দান্ত মরসুম ছিল এবং তিনি ৫.৯৭-এর অনবদ্য ইকোনমি রেটে নয় ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। তাঁর উত্থানের ফলে অঙ্কিতের পক্ষে একাদশে জায়গা পাওয়া আরও কঠিন। ফলে এলএসজি আসন্ন ট্রেডিং উইন্ডোতে অঙ্কিতকে অন্য দলে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারে।