আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে লখনউ সুপার জায়ান্টস

গত মরসুমে এলিমিনেটরে বিদায় নিয়েছিল এলএসজি

২) শাহবাজ নাদিম

Shahbaz Nadeem
Shahbaz Nadeem. (Image Source: Instagram)

ঝাড়খণ্ডের স্পিনার প্রথম-শ্রেণীর ক্রিকেটে একজন বর্ষীয়ান হিসেবে বিবেচিত হন। সামগ্রিকভাবে ১৪৪টি টি-২০ ম্যাচে ১২২ উইকেট পাওয়া স্পিনার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০১১ থেকে খেলছেন। অভিজ্ঞ এই স্পিনার ৭.৫৬ ইকোনমি রেটে ৪৮ উইকেট নিয়েছেন। ২০২১ মরসুমে মাত্র ১ ম্যাচ খেলে ১ উইকেট নেওয়া নাদিম ২০২২-এ লখনউতে আসেন ৫০ লাখ টাকার বিনিময়ে। 

তবে পুরো মরসুমে একটি ম্যাচেও প্রথম একাদশে দেখা যায়নি বাঁহাতি স্পিনারকে। লখনউ দলে বাঁ-হাতি স্পিনার হিসাবে রয়েছেন ক্রূণাল পান্ডিয়া। বরোদার স্পিনার ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারায় টিম ম্যানেজমেন্ট তাঁকে অগ্রাধিকার দিয়েছে। এ ছাড়া রবি বিষ্ণোই প্রধান স্পিনার হিসাবে খেলেন। ফলে নাদিমকে খেলানোর জন্য যথেষ্ট শূন্যস্থান একাদশে তৈরী হয়নি।

ক্রূনাল, বিষ্ণোই ছাড়া এলএসজি তৃতীয় যে স্পিনারকে খেলিয়েছিল, তিনি হলেন কৃষ্ণাপ্পা গৌথাম। গৌথামের ব্যাটিং দক্ষতাও উন্নত হওয়ায় নাদিম স্কোয়াডের চতুর্থ স্পিনার হিসাবে বিবেচিত হয়েছিলেন। আসন্ন ট্রেডিং উইন্ডোতে অভিজ্ঞ স্পিনারকে নেওয়ার জন্য বাকী নয়টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হতে পারে। সেক্ষেত্রে নাদিমকে ছেড়ে দিয়ে অন্য কোন ভূমিকার খেলোয়াড় নেওয়ার পরিকল্পনা করতে পারে এলএসজি। 

Previous
Page 2 / 3
Next

close whatsapp