আইপিএল ২০২৩, ম্যাচ ৪৮: রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো যশস্বী জসওয়ালকে ফ্যান্টাসি একাদশের অধিনায়ক বাছাই করা যেতে পারে

Yashasvi Jaiswal
Yashasvi Jaiswal. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

শুক্রবার (৫ মে), জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস (আরআর) ও গুজরাত টাইটান্স (জিটি) আইপিএল ২০২৩-এর ৪৮তম ম্যাচে মুখোমুখি হবে। উভয় দলই এই মরসুমে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা টাইটান্স নয ম্যাচের মধ্যে ছয়টিতেই জিতেছে। টানা তিন ম্যাচ জেতার পরে তারা তাদের আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরেছে। মাত্র ১৩১ রান তাড়া করতে হলেও টাইটান্সের পক্ষে ১২৫ রানের বেশী করা সম্ভব হয়নি। টাইটান্স যখন শেষবার রয়্যালসের মুখোমুখি হয়েছিল, তখন হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলকে ৩ উইকেটে হারের সম্মুখীন হতে হয়েছিল।

এই মরসুমে নয়টি ম্যাচের মধ্যে পাঁচটি জিতে রয়্যালস বর্তমানে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে। শেষ চারটির মধ্যে মাত্র একটিতে জেতায়, সাময়িকভাবে চাপে পড়েছে রয়্যালস। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের আগের ম্যাচে রয়্যালস প্রথমে ব্যাটিং করেন ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২১২ রান করেছিল। তবে যৌথ ব্যাটিং প্রচেষ্টার মাধ্যমে মুম্বাই ইন্ডিয়ান্স ১৯.৩ ওভারে লক্ষ্য তাড়া করেছিল।

সম্ভাব্য একাদশ

রাজস্থান রয়্যালস

যশস্বী জয়সওয়াল, জস বাটলার, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, কুলদীপ যাদব, অ্যাডাম জ্যাম্পা।

গুজরাত টাইটান্স

শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, মহম্মদ শামি, জোশুয়া লিটল, নূর আহমদ।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

যশস্বী জয়সওয়াল – আগের ম্যাচে ১২৪ রানের ইনিংস খেলেছিলেন এবং সামগ্রিকভাবে ৯ ম্যাচে ৪২৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

শুবমান গিল – টাইটান্স ওপেনার ৯ ম্যাচে ৩৩৯ রান করেছেন ১৪০.৬৬ স্ট্রাইক রেটে এবং অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ষষ্ঠ স্থানে আছেন।

অলরাউন্ডার 

রবিচন্দ্রন অশ্বিন – ডান-হাতি অলরাউন্ডার ১৪৪.৪৪ স্ট্রাইক রেটে ৬৫ রান করার পাশাপাশি নয় ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন ৭.২২ ইকোনমি রেটে।

হার্দিক পান্ডিয়া – আট ম্যাচে ২১৩ রান করেছেন এবং বল হাতে ২ উইকেট নিয়েছেন টাইটান্স অধিনায়ক।

বোলার

মহম্মদ শামি – ডান-হাতি সুইং বোলার ৯ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় শীর্ষে রয়েছেন।

রাশিদ খান – ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন ৮.৫৫ ইকোনমি রেটে এবং সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ষষ্ঠ স্থানে আছেন।

উইকেটকিপার

জস বাটলার – ৯ ইনিংস খেলে তিনটি হাফ-সেঞ্চুরিসহ ২৮৯ রান করেছেন ১৩৮.৯৪ স্ট্রাইক রেটে।

রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

জস বাটলার, যশস্বী জয়সওয়াল (সহ-অধিনায়ক), শুবমান গিল, বিজয় শঙ্কর, শিমরন হেটমায়ার, ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়া, রাশিদ খান, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।

close whatsapp