কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক মরসুম নিয়ে আবেগতাড়িত ভেঙ্কটেশ আইয়ার

Venkatesh Iyer
Venkatesh Iyer. (Photo Source: IPL/BCCI)

কলকাতা নাইট রাইডার্সে এই মুহূর্তে অটোমেটিক চয়েজ ভেঙ্কটেশ আইয়ার। একসময় কলকাতার নাইট শিবিরে সুযোগ হয়নি। কিন্তু কখনোই হাল ছেড়ে দেননি এই তারকা ক্রিকেটার। নাইট রাইডার্সে নিজের জায়গাই শুধু পাকা করে নেননি, এখন তাঁকে ছাড়া নাইট শিবির ভাবাও যায়না। এই মুহূর্তে লিগ টেবিলে দু নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের সেই জায়গায়  পৌঁছে দিতে এবারও ভেঙ্কটেশ আইয়ারের অবদান যথেষ্ট। সেই সব নিয়েই যেন এবার খানিকটা আবেগতাড়িত ভেঙ্কটেশ আইয়ার।

খুবই কম সময়ের মধ্যে ভারতীয় ক্রিকেটের আকাশে উত্থান এই ভেঙ্কটেশ আইয়ারের।  ২০২১ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। যদিও আইপিএলের প্রথম পর্বে খেলার সুযোগ হয়নি তাঁর। করোনার জন্য সেই মরসুমে আইপিএল দেশের বাইরে চলে গিয়েছিল। সংযুক্ত আরব আমিরশাহীতেই দ্বিতীয় পর্বের আইপিএল হয়েছিল সেবার। আর সেখানেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। সেই থেকেই ভারতীয় ক্রিকেটেও উত্থান তাঁর।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক নিয়ে আবেগতাড়িত ভেঙ্কটেশ আইয়ার

নাইট রাইডার্সের হয়ে কেরিয়ারের প্রথম মরসুমেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করার পরই ভারতীয় দলে খেলার সুযোগও পেয়ে গিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। আর শুধু এটুকুই নয় তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্সের জেরে এবারের আইপিএলের ন্িলামের জন্য তাঁকে না ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিংয়ের সঙ্গেও বোলিংও সামলানোর ক্ষমতা রয়েছে এই তারকা ক্রিকেটারের।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে এই সমস্তকিছু সম্বন্ধেই জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই তারকা ক্রিকেটার। এছাড়া প্রথমবার নাইট রাইডার্সে সুযোগ পেলেও, প্রথম পর্বে বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল তাঁকে। এই সমস্ত কিছু নিয়েই খোলাখুলি কথা বলেছেন নাইট রাইডার্সের তারকা ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার।

তিনি জানিয়েছেন, “মরসুমের প্রথম পর্বে আমি একটিও ম্যাচ খেলিনি। কিন্তু তার মানে এটা নয় যে আমি দলের বাইরে বা সিস্টেমের বাইরে চলে গিয়েছিলাম। এই জিনিসটা কখনোই ভাবিনি। আমার সঙ্গে সবসময়ই দলের কোচ ব্রেন্ডন ম্যাকালাম যোগাযোগ রাখেন, এবং মাঠে নেমে কেমনভাবে আমি খেলব, সেই কথাই বারবার বলতেন তিনি। আর সেই জিনিসটাকেই আমরা প্রচন্ড সম্মান এবং শ্রদ্ধা জানাতাম”।

সেইবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। আর শুরু থেকেই তাঁর পারফরম্যান্স ছিল নজর কাড়া। ১০ ম্যাচ খেলে ৩৭০ রান করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার।

close whatsapp