লোকেশ রাহুলের পারফরম্যান্স দেখে সন্তুষ্ট নন সৌরভ গঙ্গোপাধ্যায়
আপডেট করা - Feb 27, 2023 3:36 pm

সম্প্রতি দেশের জার্সিতে লোকেশ রাহুলের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। এশিয়া কাপ, টি টোয়েন্টি বিশ্বকাপের পর টেস্টের মঞ্চেও লোকেশ রাহুলের পারফরম্যান্স একেবারে তলানীতে। সেই প্রসঙ্গ নিয়েই এবার মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘরের মাটিতে লোকেশ রাহুলের ধারাবাহিক ব্যর্থতা দেখার পর এই তারকা ক্রিকেটারকে নিয়ে আপত্তি বাড়াটাই স্বাভাবিক বলে মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। ইতিমধ্যে লোকেশ রাহুলকে নিয়েই যে ভারতীয় ক্রিকেট মহল সরগরম তা বলার অপেক্ষা রাখে না।
চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে ভারতীয় দল। সেখানেই পরপর দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই ২-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয়টেস্ট জিততে পারলেই সিরিজ পকেটে পুরতে পারবে ভারতীয় দল। এতকিছুর মধ্যেও ভারতীয় ক্রিকেট মহলে কিন্তু সমালোচনা চলছেই। আর তার কেন্দ্রে রয়েছেন লোকেশ রাহুল। গত মরসুম থেকে এখনও পর্যন্ত ভারতীয় দলের টেস্টে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারছেন না লোকেশ রাহুল।
দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৮ রান করেছিলেন লোকেশ রাহুল
চলতি বর্ডার গাভাসকর ট্রফিতেও চূড়ান্ত ব্যর্থ হয়েছে সোকেশ রাহুল। শেষ ১০ টি টেস্ট ইনিংসে ২৫ রানে গন্ডীও টপকাতে ব্যর্থই হয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এমনটা দেখার পর থেকেই তাঁকে প্রথম একাদশ থেকে সরানোর বার্তা দিতে শুরু করেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। শুভমন গিলকেই তাঁর জায়গায় ওপেনিংয়ে খেলোনার দাবীতে সোচ্চ্বার হয়েছেন সকলে। যদিও শেষপর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় চিম ম্যানেজমেন্টই।
এই প্রসঙ্গেই সৌরভ গঙ্গোপাধ্যায়, “যখন ভারতের মাটিতে তুমি রান পেতে ব্যর্থ হবে, সেই সময় তাঁকে নিয়ে আপত্তি ওঠাটাই স্বাভাবিক। যদিও লোকেশ রাহুল একাই নন। অতীতেও এমন ঘটনা বারবার দেখা গিয়েছে। ক্রিকেটারদের ওপর চাপ নিয়ে বাড়তি ফোকাস রয়েছে। যদিও টিম ম্যানেজমেন্ট মনে করছেন তিনি দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। তবে দিনের শেষে দলের জন্য কোচ এবং অধিনায়ক যা ঠিক করবেন সেটাই হবে শেষপর্যন্ত”।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও একেবারেও ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি লোকেশ রাহুল। দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৮ রান করতে পেরেছিলেন তিনি। প্রতম ইনিংসে লোকেশ রাহুল করেছিলেন ১৭ রান এবং দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটেএসেছিল ১ রান। এরপর থেকেই শুভমন গিলকে খেলানোর দাবীতে সরব হয়েছেন সকলে। আগামী ১ মার্চ তৃতীয় টেস্টে নামবে ভারত। সেখানে কে খেলেন সেটাই এখন দেখার।