অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সূর্যকুমারের অভিষেক নিয়ে ইঙ্গিত ভারতীয় নির্বাচকের
আপডেট করা - Jan 28, 2023 12:11 pm

ভারতের হয়ে একদিন ও টি টোয়েন্টি ফর্ম্যাটে খেললেও, এখনও পর্যন্ত টেস্টে ফর্ম্যাটে খেলতে দেখা যায়নি সূর্যকুমার যাদবকে। সবকিছু ঠিকঠাক চললে এবার সেই অপেক্ষারও অবসান হতে চলেছে। শোনাযাচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের ামঠে এই টেস্ট সিরিজেই অভিষেক হতে পারে সূর্যকুমার যাদবের। ভারতীয় দলের নির্বাচক কমিটির সদস্য শ্রীধরণ শরথের কথায় তো অন্তত তেমনই ইঙ্গিত। দূর্ঘটনার জেরে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। তাঁর জায়গাতেই ভারতীয় টেস্ট দলে আসতে চলেছেন সূর্যকুমার যাদব।
আগামী ৯ ফেব্রুয়ারী থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারত। সেখানেই ভারতীয় স্কোয়াডে সুযোদ পেয়েছিলেন সূর্যকুমার যাদব। টি টোয়েন্টি এং একদিনের ফর্ম্যাটে তাঁর বিধ্বংসী ব্যাটিংয়েরস চিত্র সকলেরই দেখা। তাঁকে টেস্ স্কেয়াডে দেখার পর অনেকেই অবস্য নানান গুঞ্জন সুরু করেছিলেন। এবার সূর্যকুমারকে ভারতীয় দলে নেওয়ার প্রসঙ্গেই মুখ খুললেন নির্বাচক শ্রীধরণ শরথ। প্রতিপক্ষ দলের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ নিজেদের দখলে নিয়ে আসার দক্ষতা রয়েছে তাঁর। সেইসঙ্গে সূর্যকুমার ঘরোয়া ক্রিকেটেও যে যথেষ্ট সফল তা বলতে দ্বিধা করেননি ভারতীয় দলের এই নির্বাচক।
টি টোয়েন্টিতে আইসিসির বর্ষসেরার পুরষ্কার পেয়েছেন সূর্যকুমার যাদব
প্রথম শ্রেনীর ক্রিকেটে ৫০০০-এর ওপর রান রয়েছেন সূর্যকুমার যাদবের। সেইসঙ্গে প্রতিপক্ষ বোলারদের ওপর তীব্র আক্রকমণ করার দক্ষতা রয়েছে তাঁর। সমস্তকিছু বিচার করেই যে এই তারকা ক্রিকেটার ভারতীয় টেস্ট স্কোয়াডে নেওয়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে নামছে টিম ইন্ডিয়া। সেখানেই অভিষেক হতে পারে সূর্যকুমার যাদবের। একইসঙ্গে অবশ্য ঈশান কিষাণ এবং কেএস ভরতের কথাও শোনা গিয়েছে শ্রীধরণ শরথের মুখে।
এই প্রসঙ্গে স্পোর্টস্টারকে শ্রীধরণ শরথ জানিেয়েছেন, “প্রতিপক্ষের বিরুদ্ধে নেমে খুব দ্রুতই ম্যাচ নিজেদের দখলে নেওয়ার দক্ষতা রয়েছে সূর্যকুমার যাদবের। তাঁর অসাধারণ শট খেলার দক্ষতা এবং পারফরম্যান্স যেকোনও বোলিং লাইনআপকেই বিধ্বস্ত করার জন্য যথেষ্ট। এটা ভুলে গেলে চলবে না যে প্রথম শ্রেনীর ক্রিকেটে তাঁরও কিন্তু ৫০০০-এর ওপর রান রয়েছে”।
গতবছর টি টোয়েন্টিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন সূর্যকুমার যাদব। এই মুহূর্তে টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন তিনি। সদ্য আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটারও হয়েছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজে জিততেই হবে ভারতীয় দলকে। সেখানেই সূর্যকুমার যাদবের অভিষেক হওয়ার অপেক্ষায় সকলে।