ম্যাচের মাঝেই বাউন্ডারি লাইনে নাচের তালে পা মেলালেন জেমিমা রডরিগেজ

Jemimah Rodrigues dance
Jemimah Rodrigues dance. ( Image Source: twitter )

রবিবারই মহিলাদের আইপিএলের মঞ্চে প্রথমবার নেমেছিল দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ছিল স্মৃতি মন্ধনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।  সেই মঞ্চেই সকলের মন জিতে নিয়েছেন জেমিমা রডরিগেজ। ব্যাটে হয়ত বড় রান পাননি ঠিকই, কিন্তু মাঠে তাঁর উপস্থিতি এবং নাচ কিন্তু সকলের মন জিতে নিয়েছে। আর সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ম্য়াচ চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় হঠাত্ই নতুন অবতারে জেমিমা রডরিগেজ। গানেরপ সঙ্গে হঠাত্ই নাচের তালে পা মেলান ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

সেই ছবি অবশ্য সোশ্যাল  মিডিয়ায় ভাইরাল হতে খুব একটা সময় নেয়নি। ভারতীয় দলের হয়ে এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন জেমিমা রডরিগেজ। এবার দিল্লি ক্যাপিটালস শিবিরে রয়েছেন এই তারকা ক্রিকেটার। প্রথম ম্যাচে অবশ্য ব্যাট হাতে যে খুব একটা ভাল পারফর্ম্যান্স দেখাতে পেরেছেন তা কিন্তু নয়। কিন্তু জেমিমার নাচে মুগ্ধ হয়েছিল গোটা গ্যালারী। ফ্লস স্টাইলেই এদিন গ্যলারী মাতালেন ভারতীয় দলের মহিলা ক্রিকেট দলের এই তারকা ক্রিকেটার।

প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিলেন জেমিমা রডরিগেজ

শুধু তাই নয়, ম্যাচ চলাকালীন তাঁর আপও এক মানবিক মুখও ধরা পড়ল সকলের সামনে। ম্য়াচ চলাকালীন গ্যলারীতে থাকা দর্শকদের তেষ্টা মেটানোর চেষ্টাও করেন তিনি। তাঁর কাছে থাকা পানীয়ের বোতল দর্শকদের দিকেই ছুঁড়ে দিতে দেখা যায় এই তারকা ক্রিকেটারকে। সমর্থকদের আবদান ফেলতে পারেননি তিনি। মহিলা আইপিএলের দ্বিতীয় দিন থেকেই যে জেমিমা রডরিগেজ একেবারে সুপারহিট তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েও দিয়েছে দিল্লি ক্যাপিটলস।

সেই সময় তিনি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন। হঠাত্ই মাঠে শুরু হয় গান। সেই সময় আর নিজেকে থামিয়ে রাখতে পারেননি এই তারকা ক্রিকেটার। বাউন্ডারি লাইনে দাঁড়িয়েই নাচের তালে পা মেলান জেমিমা রডরিগেজ। ভাঙরার স্টাইলেই নাচতে দেখা যায় তাঁকে।  তাঁর সঙ্গে গ্যালারীতেও সমর্থরা পা মেলাতে আরম্ভ করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসা ছিল সময়ের অপেক্ষা।  সেই ছবি দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে হৈচৈ।

বরাবরই মাঠে নানান মজার কীর্তি করতে দেখা যায় জেমিমা রডরিগেজকে। এর আগে তাঁর গিটার বাজানোর ছবি কিংবা গানের ভিডিও ভাইরাল হয়েছে। মহিলা আইপিএলে তাঁর প্রথম দিনও সেই ঘটনার অন্যথা হল না। এক মুহূর্তে ফের সকলের মন জিতে নিয়েছেন জেমিমা রডরিগেজ।

close whatsapp