ব্যাট হাতে গতবছরের পারফরম্যান্সই আত্মবিশ্বাস যোগাচ্ছে অক্ষর পটেলকে

Axar Patel
Axar Patel. (Photo Source: BCCI/Twitter)

গতবছর বাংলাদেশের বিরুদ্ধেই টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতরান পেয়েছিলেন  অক্ষর পটেল। তার পর অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে নামলেন তিনি। আর সেটাই যে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছিল, তা বলতে কোনও দ্বিধা করলেন না অক্ষর পটেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আট নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন অরক্ষ পটেল। সেখানেই দিনর শেষে অর্ধশতরানে অপরাজিত রয়েছেন তিনি। রবীন্দ্র জাদেজার সঙ্গে বড় পার্টনারশিপ গড়াই এখন  যে তাঁর প্রধান লক্ষ্য তা বলার অপেক্ষা রাখে না।

এদিন রোহিত শর্মা আউট হওয়ার পরই বেশ চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। রবীন্দ্র জাদেজার সঙ্গে কেএস ভরত পার্টনারশিপ হড়ার চেষ্টা করলেও টড মার্ফির দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি তিনি। এরপরই মাঠে আসেন অক্ষর পটেল।  বাংলাদেশের বিরুদ্ধেই প্রতমবার টেস্টের ম়্চে তাঁর দক্ষতার পরিচয় পাওয়া গিয়েছিল। আর সেটা যে একেবারেই আচমকা ছিল না, তা ফের একবার প্রমাণ করলেন তিনি। রবীন্দ্র জাদেজাকে সঙ্গই শুধু দিলেন না, সেইসঙ্গে ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটাও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অক্ষর পটেল।

দ্বিতীয় দিনের শেষে ৫২ রানে অপরাজিত রয়েছেন অক্ষর পটেল

নাগপুর তাঁর ঘরের মাঠ। এখানের পিচ সম্বন্ধে অনেক বেশী ওয়াকিবহাল তিনি। শুরুতে ব্যাটারদের অসুবিধা হলেও, খানিকটা সময় কাটানোর পর যে পিচ থেকে যথেষ্ট সাহায্য মেলে, সেই অভিজ্ঞতা ভালভাবেই ছিল এই তারকা ক্রিকেটারের। রবীন্দ্র জাদেজার সঙ্গে তাল মিলিয়ে সেই কাজটাই নিখুঁতভাবে এদিন করে গেলেন তিনি। আর তাতেই যে সাফল্য এসেছে তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৪ েবলে এদিন অর্ধশতরান করেছেন অক্ষর পটেল।

ম্যাচ শেষে অক্ষর পটেল জানিয়েছেন, শেষবছর ব্যাট হাতে যে পারফর্ম্যান্স আমি দেখিয়েছিলাম, সেটাই আমাকে এখানে আত্মবিশ্বাস জুগিয়েছে। দক্ষতা এখানে সবসময়ই কাজে দেয়। যখনই আমি সময় পাই টেকনিকের দিকেই জোর দেই বেশী।  কোচেরা সবসম.ই বলেন যে আমার সেই দক্ষতা রয়েছে। সুযোগ পেলেই সেটা কাজে লাগানোর চেষ্টা করি আমি।

দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৩২১।  অস্ট্রেলিয়ার থেকে ১৪৪ রানে এগিয়ে রয়েছে ভারতীয় দল।  সেই রানটাই যে তৃতীয় দিন আরও বড় পথে নিয়ে যাওয়ার লক্ষ্যে রয়েছেন অক্ষর পটেল এবং রবীন্দ্র জাদেজা, তা বলার অপেক্ষা রাখে না। দিনের শেষে রবীন্দ্র জাদেজার সঙ্গে ক্রিজে অপরাজিতই রয়েছেন অক্ষর পটেলও।  ১০২ বল খেলে ৫২ রানে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এদিন বেশ আক্রমণাত্মক ইনিংসই খেলেছেন অক্ষর পটেল। তৃতীয় দিন কী হয় সেটাই দেখার অপেক্ষার।

close whatsapp