দ্বিতীয় টেস্টেই ফিরতে চলেছেন শ্রেয়স আইয়ার, ছাড়পত্র বোর্ডের মেডিক্যাল টিমের

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুটা বেশ ভালভাবেই করেছে ভারতীয় দল। প্রপথম ম্যাচেই এক ইনিংস  ও ১৩২ রানে জিতেছিল টিম ইন্ডিয়া। আগামী ১৭ ফেব্রুয়ারী দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ভারতী দল। সেই ম্যাচ শুরু হও.ার আগেই স ুখবর ভারতীয় শিবিরের জন্য। চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন শ্রেয়স আইয়ার। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তরফে তাঁপ ফিটনেস সংক্রান্ত  বিযসে ছাড়পত্র দিয়েছে। আর তাতেই খানিকটা হলেও স্বস্তিতে ভারতীয় শিবির। দ্বিতীয় টেস্ট থেকেই এই ভারতীয় তারকা ক্রিকেটারের দলে ফেরার ইঙ্গিত কার্যত স্পষ্ট।

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে  সিরিজ চলাকালীনই চোট পেয়েছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। যদিো তাঁকে নিয়ে বিশেষ ধুঁতি নিতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে বোর্ড সদস্যরা। শীঘ্রই এনসিএতে শুরু হয়ে গিয়েছিল শ্রেয়স আইয়ারের রিহ্যাব। সেখে্ন থেকেই শীঘ্র মাঠে ফেরার বার্তা দিয়েছিলেন তিনি। অবশেষে সাফল্য। চোট সারিয়ে এখন সুস্থ শ্রেয়স আইয়ার। তবে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে তিনি সুযোগ পবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই।

চোটের জন্য প্রথম ম্যাচে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার

প্রথম ম্যাচে শ্রেয়স আইয়ারকে ছাড়াই নেমেছিল ভারতীয় দল। সেখানই তাঁর জায়গায় ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন সূর্যকুমার যাদব। একইসঙ্গে সেই ম্যাচে অভিষেক হয়েছিল কেএস ভরতেরও। যদিও দুজনই কেরিয়ারের প্রতম টেস্ট ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছিলেন। এখনও পর্যন্ত টেস্টের মঞ্চে নজর কাড়তে ব্যর্থ হয়েছিলেন তারা। যদিও প্রথম ম্যাচে শ্রেয়স আইয়ারের অনুপস্থিতির অভাব যে খুব একটা বেশী অনুভব হয়েছে তা কিন্তু একেবারেই বলা যায় না।

প্রথম ম্যাচে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন জুটিই শেষ করে দিয়েছিল অস্ট্রেলিয়া শিবিরকে। তবে দ্বিতীয় ম্যাচে শ্রেয়স াইয়ার সুযোগ পেলেো পেতে পারেন। সূর্যকুমার যাদব যেহেতু ু্পথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি, সেই জায়গায় শ্রেয়স  আইয়ারকে ফের ফেরানো হতে পারে। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ারের উপস্থিতি ভারতীয় দলের শক্তি বৃদ্ধি করবে বলেই মনে করছেন সকলে। শীঘ্রই ভারতীয় শিবিরে যোগ দিতে চলেছেন শ্রেয়স আইয়ার।

গতবছর বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজ খেলেছিল ভারতীয় দল। সেই সিরিজেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। তাঁর ব্যাট থেকে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরীও এসেছিল সেই ম্যাচে। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও যদি শ্রেয়স াইয়ার এমন পারফরম্যান্স দেখান, তবে অবাক হওয়ার কিছুই থাকবে না।

close whatsapp