আগামী বুধবারই টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতে আসছে অস্ট্রেলিয়া

Adam Zampa
Adam Zampa. ( iamge source: Twitter )

সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। দুই দলের বিরুদ্ধেই তিনটি করে ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সোমবারই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় দল। একইসঙ্গে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্যও দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। আগামী বুধবারই সিরিজের উদ্দেশ্যে ভারতে পৌঁছতে চলেছে অস্ট্রেলিয়া শিবির।

আগামী ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। সেই সিরিজ খেলার উদ্দেশ্যে প্রায় পাঁত দিন আগেই ভারতে পৌঁছতে চলেছে অস্ট্রেলিয়া শিবির। অন্যদিকে সদ্যই এশিয়া কাপ খেলে দেশে ফিরে এসেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সবকিছু ঠিকঠাক চললে আগামী ১৬ সেপ্টেম্বরই মোহালিতে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য পৌঁছতে চলেছে ভারতীয় দলের ক্রিকেটাররা। টি টোয়েন্টি বিশ্বকাপের দলই এই দুই সিরজেও খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলের নির্বাচকরা।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ

সদ্য ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। সেই সিরিজে বড়সড় সাফল্যও পেয়েছে অস্ট্রেলিয়া বাহিনী। ঘরের ামঠে নিউ জিল্যান্কে ৩-০-এ হোয়াইট ওয়াশ করেছিল অস্ট্রেলিয়া। এবার তাদের সামনে মিশন ভারত। যদিও ভারতের বিরুদ্ধে কিন্তু স্পূর্ণ দল নিয়ে নামছে না অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই শেষ একদিনের ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ভারতের বিরুদ্ধেও তাঁকে ছাড়াই মাঠে নামতে চলেছে অজি বাহিনী।

ডেভি ওয়ার্নার যে অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বরপূর্ণ সদস্য তা বলার অপেক্ষা রাখে না। গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম প্রধান কারিগড় ছিলেন ডেভিড ওয়ার্নার। তাঁকে নিয়ে এবারের বিশ্বকাপের আগে বিশেষ ঝুঁকি নিতে নারাজ অজি শিবির। সেজন্য ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। একইসঙ্গে েই সিরিজে খেলতে পারবেন না মার্কাস স্টয়নিসও। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি।

অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ পরীক্ষা নীরিক্ষা এই দুটো সিরিজেই সেরে নিতে চায় ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। সেভাবেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিও। মোহালীতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামবে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার মাটিতেই এওবারের বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যে ভারতের সামনে অ্যাসিড টেস্ট তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp