দ্বিতীয় দিনের শেষে চেতেশ্বর পূজারার শুধুই হতাশার সুর

Cheteshwar Pujara
Cheteshwar Pujara. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

পরপর দুই ম্যাচ জিতলেও ইন্দোরে যে ভারতীয় দলের বিজয়রথ থামতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তৃতীয় দিন ভারতীয় দলের হারটা এখন শুধুই সময়ের অপেক্ষা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৬ রানের লিড নিতে পেরেছে ভারতীয় দল। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একা হাতে লড়াইটা চালালেও শে,পর্যন্ত থামতেই হয়েছে চেতেশ্বর পূজারাকে। দ্বিতীয় দিনের শেষে তাঁর লড়াই যে একেবারেই ব্যর্থ হওয়ার পথে তা বুঝতে বাকি নেই চেতেশ্বকর পূজারার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রান যে একেবারেই যথেষ্ট নয় তা মেনে নিচ্ছেন হতাশ চেতেশ্বর পূজারা।

দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া ১৯৭ রানে শেষ হয়ে গিয়েছিল। ভারতের সামনে একটা সুযোগ ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানের লিড নেওয়ার একটা চেষ্টা তারা করেছিল। কিন্তু ন্যাথান লিয়নের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে কেউই দাঁড়াতে পারেনি। এদিন একাই ভারতীয় দলের হয়ে লড়ইটা চালাচ্ছিলেন চেতেশ্বর পূজারা। কখনোও রোহিত শর্মা, তো কখনোও বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারদের সঙ্গে পেয়েছিলেন। কিন্তু কোনও ক্রিকেটারই চেতেশ্বর পূজারাকে শেষপর্যন্ত সঙ্গ দিতে ব্যর্থ হয়েছিলেন।

তৃতীয় টেস্টে ভারতীয় দলের হয়ে একমাত্র অর্ধশতরান পেয়েছেন চেতেশ্বর পূজারা

ন্যাথান লিয়নের বোলিংয়ের কাছে শেষপর্যন্ত চেতেশ্বর পূজারাও থেমে গিয়েছিলেন। তাঁর দুর্ধর্ষ ক্যাচ নিয়ে স্টিভ স্মিথ ম্যাচের ভাগ্য লিখনটা করে দিয়েছিলেন। এরপর ভারতীয় দলের শে, হওয়াটা ছিল সময়ের অপেক্ষা। মাত্র ১৬৩ রানেই থেমে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের লিড ৭৬ রানের। বিরাট কোনও চমক না হলে যে এই ম্যাচে ভারতের জয়ের সম্ভাবনা নেই, তা চেতেশ্বর পূজারার কথাতেই স্পষ্ট। দ্বিতীয় দিনের শেষে চেতেশ্বর পূজারার  গলা থেকে ঝড়ে পড়ল হতাশার সুর।

দিনের শেষে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা জানিয়েছেন, “এই পিচ ব্যাটিংয়ের জন্য যথেষ্ট কঠিন ছিল। এখানে ব্যাটিং করাটা একেবারেই সহজ ছিল না। এখানে নিজের ডিফেন্সের ওপর ভরসা রাখাটাই ছিল সবচেয়ে  জরুরী। এখানে পিচে বেশীক্ষণ থাকাটাই নিশ্চিত করতে হত যেকোও ক্রিকেটারকে। বিশেষ করে শর্ট বল খেলার জন্য ব্যাকফুটই ছিল প্রধান অস্ত্র। ৭৫ রানটা একেবারেই অনেকর নয়, যদিও সেখানে একটা হাল্কা সুযোগ থাকলেও থাকতে পারে”।

অস্ট্রেলিয়াকে পরপর দুই টেস্টে হেলায় হারিয়েছিল টিম ইন্ডিয়া। এই টেস্ট জিততে পারলেই সিরিজ জয়ের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ ফাইনালেও তারা জায়গা পাকা করে ফেলতে পারত। কিন্তু দ্বিতীয় দিনের শেষে ম্যাচের ভবিষ্যত্ কার্যত নিশ্চিত।

close whatsapp