টি টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদবকে নিয়ে আশাবাদী রবিচন্দ্রন অশ্বিন
আপডেট করা - Nov 22, 2023 1:46 pm

আর মাত্র ২৪ ঘন্টা অপেক্ষা, এরপরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচের সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। সেই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজেই ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। সেই সিরিজ সুরু হওয়ার আগে সূর্যকুমার যাদবকে নিয়ে আশার সুর রবিচন্দ্রন অশ্বিনের গলায়। এই সিরিজে সূর্যকুমার যাদব সাফল্য পাবেন বলেই মনে করছেন এই তারকা ক্রিকেটার। ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এবারের বিশ্বকাপের মঞ্চে সূর্যকুমার যাদবের পারফরম্যান্স গ্রাফ খুব একটা ওপরের দিকে ছিল না। তবে টি টোয়েন্টিতে বরাবরই ভাতীয় দলের অন্চতম প্রধান ক্রিকেটার তিনি। সেই সূর্যকুমারকে নিয়েই এবার উচ্ছ্বসিত আরেক তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে নিয়ে নানান হিসাব নিকাশ চলছে। সেখানেই সূর্যকুমার যাদবের হাত ধরে ভারতীয় দল সাফল্য পায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন এই মুহূর্তে গোটা ভারতীয় ক্রিকেট মহল।
দেশের জার্সিতে টি টোয়েন্টি ফর্ম্যাটে ১৮৪১ রান রয়েছে সূর্যকুমার যাদবের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচটি ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। যদিও সেই সিরিজে দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওারই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলের প্রধান নির্বাচকরা। শ্রেয়স আইয়ারকে সহ অধিনায়ক করার পাশাপাশি সূর্যকুমার যাদবকে অধিনায়ক করেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেই মঞ্চেই সূর্যকুমার যাদবের সামনে রয়েছে দ্রুততম ক্রিকেটার হিসাবে দেশের জার্সিতে টি টোয়েন্টি ফর্ম্যাটে ২০০০ রানের মাইলস্টোন গড়ার হাতছানি। শেষপর্যন্ত তিনি সেই কাজ করতে পারেন কিনা সেটাই দেখার।
এই মুহূর্তে টি টোয়েন্টি ফর্ম্যাটে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। গতবছরের টি টোয়েন্টি বিশ্বকাপ চলার সময়ই বাবর আজমকে টপকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের মঞ্চে ভাল পারফরম্যান্স দেখতে না পারলেও, দেশের জার্সিতে টি টোয়েন্টি ফর্ম্যাটে বরাবরই ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। শেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।
রবিচন্দ্রন অশ্বিন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “ভালভাবে এগিয়ে চল। দেশকে নেতৃত্ব দিতে পারার সুযোগ সত্যিই গর্বের বিষয়”।
সেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তরুণ ভারতীয় দল নামছে। এই সিরিজ দিয়েই যে ভারতের আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।