বর্ডার-গাভাসকর ট্রফিতে বিরাট কোহলিকে নিয়ে বাড়তি সতর্ক অস্ট্রেলিয়া
আপডেট করা - Jan 28, 2023 2:59 pm

আগামী ৯ ফেব্রুয়ারী ভারতের মাটিতে শুরু হতে চলেছে বর্ডার গাভাসকর। যে টেস্ট সিরিজ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সেই সিরিজে নামার আগেই ভারতীয় শিবিরের কোন ক্রিকেটারকে নিয়ে নিয়ে সবচেয়ে বেশী চিন্তায় রয়েছে অস্ট্রেলিয়া শিবির তা নিয়েই মুখ খুললেন মার্কাস স্টয়নিস। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়েই সবচেয়ে বেশী চিন্তায় রয়েছেন তারা। সদ্যই ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। তিনিই যে তাদের সামনে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন তা নিয়ে কোনও সন্দেহ নেই এই মার্কাস স্টয়নিসের।
গতবছর এসিয়া কাপ থেকেই বড় রানে ফিরেছেন বিরাট কোহলি। এ,সিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরী পেয়েছিলেন তিনি। কেরিয়ারের ৭১ তম সেঞ্চুিরীর অপেক্ষার অবসান হয়েছিল সেই ম্যাচে। সেই থেকেই বিরাট কোহলিকে নিয়ে বাড়চে শুরু করেছিল প্রত্যাশার পারদটা। সময় যত এগিয়েছে ততই বিরাট কোহলি তাঁর পুরনো ফর্মে ফিরেছেন। ২০২২ সালেই টি টোয়েন্টির পাশাপাশি একদিনের ক্রিকেটেও সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধেই সেই সেঞ্চুরী এসেছিল তাঁর। এরপর থেকেই সাফল্যের রাস্তায় হাঁটা শুরু হয় প্রাক্তন বারত অধিনায়কের।
টি টোয়েন্টি ও একদিনের ফর্ম্যাটে সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি
নতুন বছরের শুরুটাও বেশ ভালভাবেই করেছেন বিরাট কোহলি। বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল ভারত। সেখানেই একদিনের সিরিজে জোড়া সেঞ্চুরী করেছিলেন বিরাট কোহলি। যদিও টেস্টের মঞ্চে এখনও পর্যন্ত সেঞ্চুরী পাননি বিরাট কোহলি। বাংলাদেশের বিরদ্ধে শেষ টেস্ট সিরিজেও বড় রান পেতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল।
সেই সিরিজে নামার আগে মার্কাস স্টয়নিস জানিয়েছেন, “বিরাট কোহলি একজন সেরা ব্যাটার এবং তিনি ফর্মে ফিরেছেন। শুদুমাত্র তাই নয় টেস্ট ফর্ম্যাটেও বিরাট কোহলি অন্যতম সেরা একজন ক্রিকেটার। আবারও আমাদের সামনে তিনি একজন বড় বাধা হয়ে দাঁড়াতেই পারেন। তবে এই সিরিজে যাকে অনুপস্থিতিতি সকলে অনুভভ করবেন তিনি হলেন ঋষভ পন্থ। দূর্ভাগ্যবশত এই মুহর্তে তিনি দলের সঙ্গে নেই, তাঁর আরোগ্য কামনা করি এবং দ্রুত তাঁর মাঠে ফেরার ব্যপারেও আশাবাদী আমি”।
২০০৪ সালের পর থেকে ভারতের ঘরের মাঠে এখনও পর্যন্ত বর্ডার গাভাসকর ট্রফি জিততে পারেনি অস্ট্রেলিয়া। শেষবার অ্যাডাম গিলক্রিস্টের হাত ধরেই চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই রেকর্ডই ভাঙতে মরকিয়া হয়ে রয়েছে অজি বাহিনী। তবে এই ভারতীয় দলের বিরুদ্ধে সেই লড়াইটা যে অত্যন্ত কঠিন তা মানতেও কোনও দ্বিধা নেই মার্কাস স্টয়নিসের।