দিল্লি টেস্টেও অক্ষর পটেলের ব্যাটে অর্ধশতরান দেখে মুগ্ধ আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Facebook)

দ্বিতীয় দিন ন্যাথান লিয়নের দাপটের সামনে ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হয়েই সাজঘরে ফিরেছিলেন। রোহিত শর্মা, লোকেশ রাহুল থেকে চেতেশ্বর পূজারা। কেউই এদিন অজি বোলিং লাইনআপের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেননি। একাই কার্ষত ভারতীয় ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়ার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেি জায়গা থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে প্রতিরোধ গড়ে তোলা শুরু করেন অক্ষর পটেল। আর তাতেই যেন সাফল্য। নাগপুরের পর  এখানেও অর্ধশতরানের ইনিংস খেলেন তিনি।

প্রথম ম্যাচে ৮৪ রানের িনিংস কেলে ভারতীয় দলের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিলেন অক্ষর পটেল। এদিনও একটা সময় মনে হচ্ছিল যে ভারতীয় দলের বিরুদ্ধে বড় রানের লিড নিয়েই মাঠে নামতে চলেছে অস্ট্রেলিয়া। কিন্তু সেই জায়গা থেকেই লড়াইটা আরম্ভ করেছিলেন অক্ষর পটেল। রবিচন্দ্রন অশ্বিনের সঙগেই এদিন জুটি বেঁধেছিলেন তিনি।  আর তাঁর হাত ধরেই যে ভারতীয় দলের মানরক্ষাও  হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন আকাশ চোপড়া

দ্বিতীয় ম্যাচেও ৭৪ রানের দুর্ধর্ ইনিংস খেলেছিলেন অক্ষর পটেল। যদিও শেষপ্রযন্ত মাঠে থাকতে পারেননি তিনি। এই তারকা ক্রিকেটার মাঠে থাকলে যে চিত্রটা অনেকটাই বদলে যেতে পারত তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাঁর হাত ধরেই ভারত ২৬২ রানে পৌঁছেছিল। অক্ষর পটেলের এমন ধারাবাহিক পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। অক্ষর পটেলকে ভারতীয় দলের সম্পদ বলেও দ্বিধা নেই প্রাক্তন এই ক্রিকেটারের।

এই প্রসঙ্গেই আকাশ চোপড়া জানিয়েছেন, “অসাধারণ পারফরম্যান্স অক্ষর পটেলের। ভারতের ইনিংসে একমাত্র অর্ধশতরান পেয়েছেন তিনি। শেষ ম্যাচেও ৮০ রানের ম্যাচ উইনিং পারফরম্যান্স ছিল তাঁর। সময় যত এগোচ্ছে ততই যেন ভারতীয় দলের হয়ে ঘরের মাঠে এক অনন্য সম্পদ হয়ে উঠছেন অক্ষর পটেল”।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৪ রানের ইনিংস খেলেচিলেন অক্ষর পটেল। এমন পারফরম্যান্স দেখে প্রাক্তনরা তো বটেই, খুশি হয়েছেন খোদ অক্ষর পটেলও। দিনের শেষে তাঁর পরিকল্পনা কী ছিল তাও জানিয়েছেন তিনি। তবে ভারতীয় দল যে একেবারে চাপের পরিস্থিতিতে কাটিয়ে উঠতে পেরেছে তা কিন্তু নয়। দিনের শেষে অস্ট্রেলিয়া বড় রানের লক্ষ্যেই রয়েছে। তৃতীয় দিন য়ে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp