ভারতীয় দলের লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়েই চিন্তায় অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo Source: Twitter)

ভারতের বিরুদ্ধে নাগপুরে ধরাশায়ী হয়েছে অস্ট্রেলিয়া। মা্ত্র আড়াই দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে নেিয়েছে টিম ইন্ডিয়া। যদিও চার ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার সামনে এখনও ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। যদিও ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে অস্ট্রেলিয়ার কোচের কাছে একটাই সবচেয়ে চিন্তার বিষয়। ভারতীয় দলের বোয়ার অর্ডার ব্যাটিং পারফর্মযান্সটাই ভাবাচ্ছে তাঁকে। এই গোটা সিরিজে ভারতের লোয়ার অর্ডার ব্যাটিং পারফরম্যান্সই যে  একটা পার্থক্য গড়ে দিতে পারে, তা মেনে নিতে কোনও সংকোচ নেই অস্ট্রেলিয়া কোচ ম্যাকডোনাল্ডের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে কিন্তু ভারতীয় দলের লোয়ার অর্ডার ব্যাটিং লাইন আপই ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছিল। বিশেষ করে রবীন্দ্র জাদেজা এবং অক্ষর পটেলের পারফরম্যান্সেই ভারতীয় েদলের জয়ের রাস্তাটা মজবুত করে দিয়েছিল। অস্ট্রেলিয়া কোচের ইঙ্গিত যে এই দুই ক্রিকেটারের দিকেই তা মানতে কোনও দ্বিধা নেইষ রোহিত শর্মা সেঞ্চুরী পেলেও, তিনি যখন মাঠ ছাড়েন, সেই সময় কিন্তু ভারতীয় দল বড লিড নিতে পারেনি। সেই জায়গা থেকেই ভারতীয় দলকে সামাল দিয়েছিলেন এই দুই ক্রিকেটার।

প্রথম ম্যাচে জাদেজা করেছিলেন ৭০রান ও অক্ষর পটেল পেয়েছিলেন ৮৪ রান

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন রবীন্দ্র জাদেজা। যদিও সেইসঙ্গে বোলিংয়েও অন্যতম সেরা পারফম্যান্স দেখিয়েছিলেন তিনি। রবীন্দ্র জাদেজা এবং অক্।র পটেলের পার্টনারশিপটাই সেদিন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থক্য গড়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে তাঁর ব্যাটেও এসেছিল ৮৪ রানের ইনিংস। আর তাতেই ৪০০ পানের গন্ডীতে পৌঁছেছিল ভারতীয় দল। সেইসঙ্গে লিড ছিল ২২৩ রানের।

এই সিরিজে ভারতের এই লোয়ার অর্ডার ব্যাটাররাই পার্থক্য গড়ে দেবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “ভারতের লোয়ার অর্ডার ব্যাটিং পারফর্ম্যান্সটাই  এই গোটা সিরিজে সমস্ত পার্থক্য গড়ে দিতে চলেছে। তাদের দলে রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল এবং রবিচন্দ্রন অশ্বিনদের মতো ক্রিকেটাররা। এই সিরিজে ভারতীয় দলের সত্যিই অসাদারণ লোেয়ার অর্ডার রয়েছে। সেটাই আমাদেরকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে”।

প্রথম টেস্ট হারের পর থেকেই অস্ট্রেলিয়ার দল বাছাই নিয়ে উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। দ্বিতীয় ম্যাচে  দিল্লিতে নামবে দুই দল। সেখানে এই তারকাদের কেমনভাবে তারা মোকাবিলা করে , সেটাই এখন দেখার।

close whatsapp