অস্ট্রেলিয়া সিরিজে ভরতকেই উইকেটকিপার হিসেবে চান প্রাক্তন ভারতীয় ওপেনার
ঈশান কিষান ও ভরতকে উইকেটকিপার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে
আপডেট করা - Jan 21, 2023 6:45 pm

ঋষভ পান্ত দুর্ঘটনায় জড়িয়ে দল থেকে ছিটকে যাওয়ার পরে টেস্ট দলের বর্তমান উইকেটকিপিং সমস্যার দিকে আলোকপাত করেছেন প্রাক্তন ওপেনিং ব্যাটার অভিনব মুকুন্দ। নির্বাচক কমিটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট স্কোয়াডে কেএস ভরত এবং ঈশান কিষানকে অন্তর্ভুক্ত করেছে। ঝাড়খণ্ডের ঈশান প্রথমবারের জন্য ভারতের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন।
সিনিয়র খেলোয়াড় ঋদ্ধিমান সাহাকে টেস্ট স্কোয়াড থেকে পর্যায়ক্রমে বাদ রাখার পরে নির্বাচকদের নতুন কোনো উইকেটকিপারকে অন্তর্ভুক্ত করতেই হত। বিগত কয়েকটি সিরিজে ভরত ভারতের স্কোয়াডে থাকলেও পান্তের অসাধারণ ফর্মের কারণে তিনি এখনও অভিষেক করতে পারেননি, তবে ঘরোয়া সার্কিটে ধারাবাহিক ছিলেন। অন্যদিকে, কিষান তাঁর সাদা বলের ফর্মের জন্য পুরস্কৃত হয়েছেন। এর পাশাপাশি তিনি বাঁ-হাতি হওয়ায় ব্যাটিং অর্ডারে বৈচিত্র্য যোগ করতে পারবেন।
ঋষভ পান্ত যখন থেকে এক নম্বর হয়েছে, তখন থেকে কেএস ভরত দুই নম্বর হয়ে উঠেছে: অভিনব মুকুন্দ
এই মুহুর্তে টিম ইন্ডিয়ার কোন বিকল্পর দিকে নজর দেওয়া উচিৎ সেই বিষয়ে মুকুন্দ নিউজ ১৮ ক্রিকেট নেক্সট-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন, “সত্যি কথা বলতে গেলে কেএস ভরতও ধুমধাড়াক্কা খেলতে পারে। সে আসলে খুব দ্রুত গতিতে খেলে যখন সে লাল-বল ক্রিকেট খেলে। আমি অনেকবারই দেখেছি।”
“আমার মনে হয় কেএস ভরতকেই খেলানো উচিৎ। কারণ যখন থেকে সাহাকে বহিষ্কার করা হয়েছে এবং পান্ত এক নম্বর হয়েছে, তখন থেকে ভরত দুই নম্বর হয়ে উঠেছে। সুতরাং, সেই ক্রমে, আমি মনে করি ভরত হল আদর্শ বিকল্প। কিন্তু আপনি যদি আরও গভীরভাবে দেখেন তাহলে লাইন-আপে একজনই বাঁ-হাতি আছেন,” যোগ করেছেন মুকুন্দ।
কেএল রাহুলের অনুপস্থিতিতে কিষান বর্তমানে ওডিআই দলে উইকেটকিপারের দায়িত্ব পালন করছেন। পারিবারিক প্রতিশ্রুতির কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে রাখা হয়নি কর্ণাটকের খেলোয়াড়কে। ওডিআই সেটআপে আরও কিছু বড় পরিবর্তন হয়েছে। টিম ইন্ডিয়া এখন ধারাবাহিকভাবে দুই সিনিয়র শিখর ধাওয়ান ও ভুবনেশ্বর কুমারকে স্কোয়াডের বাইরে রাখছে।
২০২২-এর অগাস্টে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সফরের পরে ধাওয়ানের ফর্ম খুব খারাপ এবং সম্ভাব্য বিকল্প হিসাবে শুবমান গিল ও ঈশান কিষানের উত্থান তাঁকে আরও পিছিয়ে দিয়েছে।
দীনেশ কার্তিককে উদাহরণ হিসেবে উল্লেখ করে, অভিনব মুকুন্দ মনে জানিয়েছেন যে ধাওয়ানকে সম্পূর্ণভাবে ওডিআই সেটআপ থেকে বাদ দেওয়া একটি তাড়াতাড়ি হয়ে যাবে। তিনি বলেছেন, “আপনি কি জানেন, আমি আমার ভালো বন্ধু দীনেশ কার্তিক সম্পর্কে বলেছিলাম যে তার রাস্তা শেষ, যদিও সে টি-টোয়েন্টি বিশ্বকাপে পর্যন্ত খেলেছিল। তাই এটি কখনই কারও জন্য রাস্তার শেষ হতে পারে না। আপনি কখনই জানেন না। একটি ভালো আইপিএল মরসুমের পরে হঠাৎ সে ফিরে আসতে পারে।”