ডেভিড ওয়ার্নারকে বসিয়ে ট্রেভিস হেডকে দলে ফেরানোর বার্তা মিচেল জনসনের

David Warner
David Warner. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

নাগপুরে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। ইনিংস ও ১৩২ রনে হেরে গিয়েছে অজিরা। এবার সামনে রয়েছে কোটলা টেস্ট। ভারতের বিরুদ্ধে এমন পারফরম্যান্স দেখার পরই অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন মিচেল জনসন। ভারতের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারকে না খেলানোরই পরামর্শ দিয়েছেন তিনি। সেইসঙ্গে ট্রেভিস হেডতে কেন খেলানো হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।  তাঁর মতে চ্রেভিস হেড যেমন ফর্মে রয়েছেন, সেখানে তাঁকে বাদ রেখে দল গড়ার নাকি কোনও প্রশ্নই নেই।

প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ডেভিড ওয়ার্নার। নাগপুরের প্রথম একাদশ দেখে যে একেবারেই সনম্তুষ্ট হননি মিচেল জনসন তা বলাই বাহুল্য। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন ট্রেভিস হেড। ঘরের মাঠে এয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ট্রেভিস হেড। কিন্তু ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে না রেখেই দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। এমনটা দেখেই হতবাক হয়েছেন মিেল জনসন।

ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ট্রেভিস হেড

প্রাত্তন অস্ট্রেলিয়ান তারকার মতে ডেভিড ওয়ার্নারকে দলে না রেখে সেই জায়গায় ট্রেভিস হেডকেই ফেরানো উচিত্। ভারতের মাটিতে টেস্টের মঢ্চে একেবারেই ভাল ফর্ম নেই ডেভিড ওয়ার্নারের। ভারতের মটিতে এখনও পর্যন্ত মাত্র ৯টি টেস্টই খেলেছেন ডেভিড ওয়ার্নার। সেখানেই তাঁর রান রয়েছে মাত্র ৩৯৯। সর্বোচ্চ স্কোর রয়েছে ডেভিড ওয়ার্নারের ৭১। এমনটা দেখার পরই মিচেব জনসন সরব হয়েছেন।

এই প্রসঙ্গে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জানিয়েছেন, “এমন পরিস্থিতিতে আমি ডেভিড ওয়ার্নারকে অস্ট্রেলিয়া দলে রাখতাম না। সেই জায়গায় ম্যাট রেনেশকে দিতে ওপেনিং করানো উচিত্। একইসঙ্গে মিডল অর্ডারের জন্য তারকা ট্রেভিস হেডকে দলে ফেরাতে হবে। যদি আগের পারফরম্যান্সের কথা বিচার করেই এবার ভারতীয় েদলের বিরুদ্ধে দল গঠন করা হয়েছে। তবে সেই যুক্তি ডেভিড ওয়ার্নারের ওপর কেন দেখানো হবে না। এই জায়গাটাই আমাকে খুব চিন্তায় ফেলে দিচ্ছে”।

যদিও ভারতের মাটিতে কিংবা সাব কন্টিনেন্টে ট্রকেভিস হেডও খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। তাঁর গড়ও খুব একচটা ভা নেইউ। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত পারফর্মযান্স দেখিয়েছেন তিনি। আর সেটা দেখার পর থেকেই েই তরাকা ক্রিকেটারকে দলে ফেরানোর বার্তা মিচেল জনসনের মুখে। শেষপর্যন্ত দ্বিতীয় টেস্টে ট্রেভিস হেড অস্ট্রেলিয়া শিবিরে ফেরে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp