“হার্দিকের মতো একজন অলরাউন্ডার থাকার এটাই বিলাসিতা” – দ্বিতীয় টি-২০তে একজন বোলার কম খেলানো প্রসঙ্গে কার্তিক
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বুমরাহ্ ও পান্তকে দলে আনা হয়েছিল উমেশ ও ভুবনেশ্বরকে বাদ দিয়ে
আপডেট করা - Sep 24, 2022 11:02 am

ভারতীয় উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক নাগপুরে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য বেছে নেওয়া বোলিং কম্বিনেশন সম্পর্কে আলোচনা করেছেন৷ ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি আট-ওভারে সীমাবদ্ধ হয়েছিল। মেন ইন ব্লু একজন বোলারকে বাদ দিয়ে অতিরিক্ত ব্যাটার বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কার্তিক জানিয়েছেন যে হার্দিক পান্ডিয়ার উপস্থিতি দলের পক্ষে সঠিক ভারসাম্য বজায় রাখে।
মোহালিতে প্রথম টি-টোয়েন্টিতে চার উইকেটের পরাজয়ের পর ভারত দুটি পরিবর্তন করে, উমেশ যাদবের পরিবর্তে প্রত্যাশিতভাবেই দলে ফেরেন জসপ্রিত বুমরাহ। তবে ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দিয়ে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্তকে আনা অনেককেই বিস্মিত করেছিল। হার্দিকের প্রশংসা করে কার্তিক বলেছেন অলরাউন্ডারের দক্ষতার প্রতি ভরসা থাকার কারণেই ভারত একজন বোলার কম খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল।
যখন হার্দিক খেলে, তখন ভারসাম্য থাকে: দীনেশ কার্তিক
হার্দিক থাকায় দলের ভারসাম্য বজায় থাকে উল্লেখ করে কার্তিক বিস্তারিত বলেছেন, “আজকে আমাদের মাত্র চারজন বোলারের প্রয়োজন ছিল। আগের মত নয়, আপনি প্রত্যেকে দুই ওভার বল করাতে পারেন, তাই আট ওভার শেষ করতে মাত্র চার বোলারের প্রয়োজন ছিল। আমাদের কাছে পাঁচটি বিকল্প ছিল। আপনার কাছে পাঁচটি বিকল্প তখনই থাকে, যখন হার্দিকের মতো একজন অলরাউন্ডারের বিলাসিতা থাকে।”
শুধু হার্দিকই নয়, অক্ষর প্যাটেলও বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে অবদান রাখতে পারেন উল্লেখ করে কার্তিক আরও বলেছেন, “যখন হার্দিক খেলে, তখন এটা খুব ভালোভাবে ভারসাম্যপূর্ণ হয়। আমরা একজন অতিরিক্ত ব্যাটার বা একজন বোলার খেলাতে পারি। এটাই আপনার কাছে বিলাসিতা এবং এটাই তাকে বিশেষ করে তুলেছে। বিশ্ব ক্রিকেটে এমন ক্ষমতা সম্পন্ন খেলোয়াড় খুব কমই আছে এবং সেখানেই ভারত উপকৃত। অক্ষর প্যাটেলও বিভিন্ন পয়েন্টে ব্যাট হাতে ভালো করে ভারতকে সাহায্য করেছে কারণ এটি এগারোর ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। আপনি যখন একটি একাদশ তৈরি করেন, তখন আপনি মনে করেন একজন অতিরিক্ত ব্যাটার খেলতে পারে এবং আমরা সবাই ব্যাটার হিসাবে ঋষভ পান্তের গুণমান জানি।”
পান্ত সম্পর্কে কার্তিকের অভিমত, “সে আজ ব্যাট করতে নামেনি ঠিকই, কিন্তু আমরা সবাই জানি সে কী গুণমান নিয়ে আসে। সুতরাং, যখন আপনার চারজন বোলার থাকে, তখন একজন পঞ্চম বোলার থাকা একটি বিলাসিতা এবং সেখানেই আজ পান্ডিয়াকে কাজে লেগেছে কারণ আজ পাঁচজনের বেশী বোলারের দরকার ছিল না। আমি মনে করি ভারতীয় দল অবশ্যই ঋষভকে বেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।”