ক্রিকেট নয়, আসন্ন সিরিজে অশ্বিনের সঙ্গে দাবার যুদ্ধে জিততে চান ল্যাবুশেন
প্রথমবারের জন্য ভারতে টেস্ট সফরে আসছেন ল্যাবুশেন
আপডেট করা - Jan 14, 2023 3:18 pm

আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফিতে রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে ব্যাটিং করার জন্য আগ্রহী অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার মার্নাস ল্যাবুশেন। টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার বলেছেন যে ভারতীয় কন্ডিশনে বর্ষীয়ান স্পিনারের মোকাবিলা করার জন্য তিনি সম্প্রতি তাঁর কৌশল পরিবর্তন করেছেন এবং আশা করেন যে তিনি এই পরিবর্তনের কারণে প্রয়োজনীয় ফলাফল পাবেন।
এই দুই দল যখন শেষবার কোনো টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল, তখন অশ্বিন অ্যাডিলেড ও মেলবোর্নে ব্যাটারের উপর আধিপত্য বিস্তার করতে সফল হয়েছিলেন। তবে সিডনিতে তৃতীয় টেস্টে অনবদ্য ভঙ্গিতে অশ্বিনের মোকাবিলা করে অস্ট্রেলিয়ার ব্যাটার ৯১ এবং ৭৩ রানের চমকপ্রদ ইনিংস খেলেছিলেন।
“তারপর [আগের সিরিজ] থেকে আমি অনেক কিছুই ভেবেছি। আমি অশ্বিন সম্পর্কে যা শুনেছি এবং সে আমাকে যেভাবে বোলিং করেছে তা বিবেচনা করে আমি আমার খেলায় কিছু পরিবর্তন করেছি। তার কিছু পরিকল্পনা এবং উপায়গুলিকে ব্যর্থ করার জন্য আমি আমার খেলাটিকে বদলে নিয়েছি, তাই এটি একটি সুন্দর দাবা খেলা হতে চলেছে এবং আমি এটির জন্য অপেক্ষা করতে পারছি না,” ক্রিকবাজ দ্বারা ল্যাবুশেন উদ্ধৃত হয়েছেন।
আমি ইতিমধ্যেই আমার পরিকল্পনা সম্পর্কে চিন্তা করেছি: মার্নাস ল্যাবুশেন
২০১৮-তে টেস্ট অভিষেক হলেও এটিই হতে চলেছে ভারতে ল্যাবুশেনের প্রথম টেস্ট সফর। ফলে এখানকার কন্ডিশন সম্পর্কে তাঁর সম্যক ধারণা নাই থাকতে পারে। যদিও ব্যাটার জানিয়েছেন যে তিনি অনেক আগে থেকেই এই সফরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ক্রিকেটার আরও বলেছেন যে বোলাররা ভারতে কীভাবে বোলিং করবেন তার প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির মধ্য দিয়ে তিনি গেছেন এবং এর জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছেন।
“প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছে। লোকেরা মনে করতেই পারে যে এখন বিগ ব্যাশ চলছে, কিন্তু চিন্তাভাবনা অনেক আগে থেকেই চলছে। আপনি আপনার মনের মধ্যে সবকিছু প্রক্রিয়া করা শুরু করেন, আপনি কোন বোলারের মুখোমুখি হতে চলেছেন তার প্রতিটি দৃশ্যর মধ্য দিয়ে যান। আমি ইতিমধ্যেই আমার পরিকল্পনা সম্পর্কে চিন্তা করেছি, এখন এটি কার্যকর করার বিষয়,” ল্যাবুশেন যোগ করেছেন।
” খুঁজে বের করতে হয় কোনটা কাজ করছে, কোনটা নয়। কীভাবে আমার খেলায় পরিবর্তনটা আনব? নিশ্চিত করতে হবে খেলার সময় যেন ধাঁধা মেলানোর জন্য সবকটি টুকরো তৈরী থাকে। সেটাই আসল, এবং এভাবেই সমস্ত প্রস্তুতি হয়,” ক্রিকেটার শেষে বলেছেন।